আজকাল ওয়েবডেস্ক: ২৯ এপ্রিল অর্থাৎ বুধবার দ্বিতীয় দফার নির্বাচন বঙ্গে। কলকাতা, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচন রয়েছে।
প্রথম দফায় সাফল্যের পর দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। ফলে, নিরাপত্তার ক্ষেত্রে কোনও খামতি রাখছে না তারা।
এদিন কমিশনের তরফে এক নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, দ্বিতীয় দফার নির্বাচনে কোন কেন্দ্রে কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।
কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে কলকাতায় ২৭৩ কোম্পানি। সবথেকে কম বাহিনী মোতায়েন করা হবে আসানসোল দুর্গাপুরে ১৩ কোম্পানি।
এছাড়াও, কলকাতা পুলিশ এবং রাজ্যে পুলিশের ৩৮২৯৭ কর্মীকে ভোটের ডিউটিতে রাখা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন পুলিশ জেলা এবং পুলিশ কমিশনারেটে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
বারাসাত পুলিশ জেলা ১১২ কোম্পানি
বনগাঁ পুলিশ জেলা ৬২ কোম্পানি
বসিরহাট পুলিশ জেলা ১২৩ কোম্পানি
বিধাননগর পুলিশ কমিশনারেট ৫০ কোম্পানি
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ১৬০ কোম্পানি
সুন্দরবন পুলিশ জেলা ১১৩ কোম্পানি
বারুইপুর পুলিশ জেলা ১৬১ কোম্পানি
ডায়মন্ড হারবার পুলিশ জেলা ১৩৫ কোম্পানি
হাওড়া গ্রামীণ পুলিশ জেলা ১৪৭ কোম্পানি
হাওড়া পুলিশ কমিশনারেট ১১০ কোম্পানি
কৃষ্ণনগর পুলিশ জেলা ১৫৮ কোম্পানি
রানাঘাট পুলিশ জেলা ১২৭ কোম্পানি
চন্দননগর পুলিশ কমিশনারেট ৮৩ কোম্পানি
হুগলি গ্রামীণ পুলিশ জেলা ২৩৪ কোম্পানি
পূর্ব বর্ধমান জেলা ২৬০ কোম্পানি
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ১৩ কোম্পানি
কলকাতা পুলিশ কমিশনারেট ২৭৩ কোম্পানি
















