আজকাল ওয়েবডেস্ক: নোয়াপাড়া থানার পাশেই ‘বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, ছিটকে পড়ল বোমার স্প্লিন্টার! শনিবার বেলা ১২ টার কিছু আগে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। থানার পিছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভেতর দিক থেকেই বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ।স্থানীয়রা আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।















