আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগের তির বিজেপির দিকে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাকচা এলাকা।
অভিযোগ, এদিন সকালে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল পায়ে হেঁটে প্রচার করছিলেন, নির্বাচনের আগে জনসংযোগ সারছিলেন তিনি। অভিযোগ, আচমকাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি নিয়ে মিছিলে হামলা চালায়।
তৃণমূলের দাবি, এই হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, একজনের মাথা ফেটে গিয়েছে। এমনকী, দলীয় প্রার্থী চন্দন মণ্ডলের ওপরও হামলা হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, ‘বিজেপি হারবে বুঝেই এই হামলা চালিয়েছে।’
দলের তরফে অভিযোগ আনা হয়, রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন। তার মধ্যেই বিজেপি কর্মীরা ময়নার তৃণমূল প্রার্থীর ওপর হামলা চালাল।
বিজেপির অভিযোগ, তৃণমূল প্রার্থীকে তৃণমূলের একাংশ মেনে না নেওয়ার কারণেই এই হামলা। এতে বিজেপির কোনও হাত নেই।
উল্লেখ্য, এদিন কেশিয়াড়ির সভায় বড় অভিযোগ করলেন মমতা ব্যানার্জি। তাঁর দাবি, ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত হয়েছিল।
এবারও ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জি। গত বুধবারই (৮ এপ্রিল, ২০২৬) তিনি মনোনয়ন দাখিল করেছেন। এ দিন নিজের মনোনয়ন বাতিল নিয়ে চক্রান্তের অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী।
তিনি বলেন, "তিনি আরও অভিযোগ করেন যে, বিজেপি চক্রান্ত করে আসন পুনর্বিন্যাস বিল এনেছে। মমতার কথায়, "ভোটের মাঝেই আসন পুনর্বিন্যাস বিল আনা হয়েছে। এটা কত বড় অন্যায় ভাবুন! আমি যাতে ভোটে দাঁড়াতে না পারি, তার জন্যই এই চক্রান্ত করেছিল বিজেপি। আমার ভোট কেন্দ্রে নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দু'টো মিথ্যে এফিডেভিড করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল।”
এ জন্য মমতার নিশানায় বিজেপি এবং কমিশন। তৃণমূল সুপ্রিমো বলেন, "নমিনেশন বাতিলের চেষ্টা হলেও শেষ অবধি পারেনি।"
শনিবারের কেশিয়াড়ির সভা থেকে তৃণমূল নেত্রীর সফা কথা, "বাংলার মা মাটি মানুষের লড়াই বিজেপির সঙ্গে নয়। বিজেপি ভ্যানিশ ফিনিস ওয়াশিং মেশিনের সঙ্গেও।"
ভোটারদের সতর্ক করে তিনি বলেন, "যদি আমার উপরই এমন অত্যাচার হয় , তাহলে বুঝতে পারছেন আপনাদের উপর কী হতে পারে। এসআইআর একটা বড় স্ক্যাম। বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এটা একটা প্রচেষ্টা।”
তিনি আরও অভিযোগ করেন যে, বিজেপি চক্রান্ত করে আসন পুনর্বিন্যাস বিল এনেছে। মমতার কথায়, "ভোটের মাঝেই আসন পুনর্বিন্যাস বিল আনা হয়েছে। এটা কত বড় অন্যায় ভাবুন! আমি যাতে ভোটে দাঁড়াতে না পারি, তার জন্যই এই চক্রান্ত করেছিল বিজেপি।”
















