আজকাল ওয়েবডেস্ক: বেনজির! বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে প্রথম ছ'ঘণ্টায় ৬২ শতাংশের বেশি ভোট পড়ল‌। জেলায় জেলায় এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, দুপুর ১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৬২.১৮ শতাংশ। 

 

দুপুর ১টা পর্যন্ত ভোটের হার: 
আলিপুরদুয়ার ৬০.০৩ শতাংশ, বাঁকুড়া ৬৪.৫৮ শতাংশ, বীরভূম ৬৩.৯৩ শতাংশ, কোচবিহার ৬০.৭৫ শতাংশ, দক্ষিণ দিনাজপুর ৬৩.০৫ শতাংশ, উত্তর দিনাজপুর ৬০ শতাংশ, কালিম্পং ৫৯.৫২ শতাংশ, মালদহ ৫৮.৪৫ শতাংশ, মুর্শিদাবাদ ৬২.৭১ শতাংশ, পূর্ব মেদিনীপুর ৬২.৯০ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৬৫.৭৭ শতাংশ, পুরুলিয়া ৫৯.৮৩ শতাংশ, পশ্চিম বর্ধমান ৬০.৩৭ শতাংশ, দার্জিলিং ৫৯.৮১ শতাংশ, জলপাইগুড়ি ৬০.৮৪ শতাংশ, ঝাড়গ্রাম ৬৫.৩১ শতাংশ। 

 

সকাল ১১টা পর্যন্ত ভোটের হার: 
আলিপুরদুয়ার ৩৮.৮০ শতাংশ, বাঁকুড়া ৪৩.২২ শতাংশ, বীরভূম ৪১.৯২ শতাংশ, কোচবিহার ৩৮.৬৭ শতাংশ, দক্ষিণ দিনাজপুর ৪১.১৭ শতাংশ, উত্তর দিনাজপুর ৩৯.০৪ শতাংশ, কালিম্পং ৩৯.৬১ শতাংশ, মালদহ ৩৮.২২ শতাংশ, মুর্শিদাবাদ ৪১.৫৯ শতাংশ, পূর্ব মেদিনীপুর ৪২.১৬ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৪৪.৬৯ শতাংশ, পুরুলিয়া ৩৯.১৬ শতাংশ, পশ্চিম বর্ধমান ৪০.২৪ শতাংশ, দার্জিলিং ৩৯.৭২ শতাংশ, জলপাইগুড়ি ৩৯.৫১ শতাংশ, ঝাড়গ্রাম ৪৩.৭১ শতাংশ। 

 

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার: 
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৭.৭০ শতাংশ। রাজ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। তার পরেই রয়েছে বাঁকুড়া। সেখানে ২০.২০ শতাংশ ভোট পড়েছে। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে। সেখানে ভোটের হার ১৬.৯৬ শতাংশ।