২০২৬ এর বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জি৷
অভিনয় থেকে রাজনীতির ময়দানে এসে কি বাজিমাত করতে পারবে শর্বরী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন শর্বরীর প্রচারে৷
যাদবপুরে শর্বরী মুখার্জির প্রতিপক্ষ ছিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার, কংগ্রেস প্রার্থী শ্যামলী মন্ডল।
২০২৬ এর বিধানসভা নির্বাচন বঙ্গ রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষিতে বিজেপি প্রার্থী শর্বরীর এই ফলাফল যাদবপুরে বিজেপির উত্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
তৃণমূলের দেবব্রত মজুমদার এবং সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে পিছনে ফেলে এগোচ্ছেন শর্বরী মুখার্জি। ১১,৭৬৮ ভোটে এগিয়ে রয়েছেন শর্বরী মুখার্জি।
















