সোনারপুর দক্ষিণে পদ্মঝড়৷ পিছিয়ে পড়লেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র৷ এগিয়ে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। নিজের জায়গা ধরে রাখতে পারবেন কি লাভলি মৈত্র? 

বিকেল ৪ টে ২৮ মিনিটে ১০ রাউন্ডের গণনা শেষে ২৩,৪৫৯ ভোটে পিছিয়ে রয়েছেন লাভলি মৈত্র৷ 
 
 এবার সোনারপুর দক্ষিণ সমস্ত প্রার্থীই ছিলেন মহিলা। তাই প্রথম থেকেই লড়াই ছিল সেয়ানে সেয়ানে। তৃণমূল সুপ্রিমোর ভরসা কি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন লাভলি? 

বিজেপির রূপা গাঙ্গুলি প্রথম থেকেই প্রচারে ঝড় তুলেছিলেন। লাভলি এবং রূপা দুই প্রার্থীই আত্মবিশ্বাসী ছিলেন জয়ের বিষয়। কিন্তু লাভলি শেষ পর্যন্ত আসন ধরে রাখতে পারবেন কি না তা জানা সময়ের অপেক্ষা৷ 

 দুই তারকা প্রার্থীর লড়াই এখানকার মানুষ বেশ উপভোগও করেছিলেন। পাশাপাশি ছিলেন সিপিআইএম প্রার্থী পারমিতা দাশগুপ্ত। তিনিও এখানকার মানুষের মন জয় করতে কোনও কসুর করেননি। কংগ্রেসের প্রার্থী ছিলেন সুব্রতা দত্ত।

 ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে লড়েছিলেন লাভলি। জিতেওছিলেন। এবারেও ওই বিধানসভা কেন্দ্রের জন্য তাঁর উপর ভরসা রেখেছিল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তিনি অরুন্ধতী মৈত্র। সকলে তাঁকে লাভলি মৈত্র নামেই চেনেন। অনেকের মতোই তিনিও অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছেন। ২০২১ সালে প্রথম বার ভোটে লড়ে জিতেছিলেন। ২০২১ সালে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে লড়লেও লাভলি ছিলেন খড়দহের ভোটার। তবে ভোটে জিতে ওই কেন্দ্রের বিধায়ক হওয়ার পর নিজের ঠিকানা বদল করেন লাভলি। গত বিধানসভা ভোটে তিনি বিজেপি প্রার্থী অঞ্জনা বসুকে প্রায় সাড়ে ২৬ হাজার ভোটে হারিয়েছিলেন।