আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ের তিন আসন ছেড়ে, মঙ্গলবার একযোগে ২৯১ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এবার নজরে নির্বাচনী ইস্তেহার। শুক্রবার বিকেলে অভিষেককে পাশে বসিয়ে কালীঘাটে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। ছ'টি ভাষায় দলের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। 

নির্বাচনী ইস্তেহার কী?
আসলে ভোটের মুখে, রাজনৈতিক দলের প্রতিশ্রুতি। জনগণের কাছে নিজেদের উদ্দেশ্য, দায়বদ্ধতা নিয়ে বার্তা। অর্থাৎ ভোট জিতলে, ওই দল, সাধারণের জন্য কী কী করার পরিকল্পনা করেছে, মানুষের কাছে অঙ্গীকার কী কী, একযোগে তা জানানো।

কী বললেন মমতা? 

বক্তব্যের শুরুতেই নির্বাচন কমিশন, গেরুয়া শিবিরকে একহাত নেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। একেবারে শুরুতেই তিনি বলেন, 'নির্বাচন কমিশনের চক্রান্ত অনেক লক্ষ্য করেছি। কিন্তু এবারের চক্রান্ত সমত চক্রান্ত ছাড়িয়ে গিয়েছে।' যেন তেন প্রকারে বাংলা দখল করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন মমতা। 

 

তৃণমূলের ইস্তেহারে উল্লিখিত, 'বাংলার জন্য দিদির দশ প্রতিজ্ঞা'-

লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা অক্ষয়

যুবদের পাশে জীবীকার আশ্বাস

বাজেটে কৃষি, কৃষকের হাসি

নিশ্চিত বাসস্থান চিন্তার অবসান

ঘরে ঘরে নল, পরিশ্রুত পানীয় জল

সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার

শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ

পূর্বের বাণিজ্যের কাণ্ডারী, বাংলাই দিশারী

প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে

প্রশাসনিক সুবিধায় নতুন দিগন্ত বাংলায়

 

এদিন মমতা বললেন-

দেউচা পাঁচামি হয়ে গেলে, আগামী একশ বছর বিদ্যুতের কোনও সমস্যা হবে না।

রঘুনাথপুর, শালবনিতে বিনিয়োগের কথা বলেন মমতা।

প্রতি জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপের জন্য বিশেষ জায়গা বরাদ্দ করা  হবে।

মমতা বললেন, এবার রাজ্যে শুরু হবে দুয়ারে চিকিৎসা। প্রতি বছর, প্রতি ব্লকে, টাউনে, দুয়ারে স্বাস্থ্যের ক্যাম্প হবে। 

বাংলা শিক্ষায়তনগুলির জন্য বড় সিদ্ধান্ত। কয়েকহাজার বিদ্যালয় আপগ্রেড করা হবে। সেখানে ই-লার্নিং থেকে শুরু করে থাকবে একাধিক উন্নত প্রযুক্তি।

প্রবীণদের জন্য বড় অঙ্গীকারের কথা বললেন মমতা ব্যানার্জি।

প্রশাসনিক সুবিধায় রাজ্যে সাত থেকে দশটি নতুন জেলা করা হবে। 

ইদের পর থেকে প্রচার শুরু করবে তৃণমূল কংগ্রেস।

আগামী দিনে রাজ্যে বিপুল কর্মসংস্থান হবে। 

 

 

 

&t=1800s