আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী প্রচারে কমিশন ও বিজেপিকে একযোগে তুলোধনা করছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার কেশিয়াড়ির জনসভাতেও তার ব্যতিক্রম হল না। এ দিনের প্রচার সভায় বড় অভিযোগ করলেন মমতা ব্যানার্জি। তাঁর দাবি, ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত হয়েছিল!
কী বলেছেন মমতা ব্যানার্জি?
এবারও ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জি। গত বুধবারই (৮ এপ্রিল, ২০২৬) তিনি মনোনয়ন দাখিল করেছেন। এ দিন নিজের মনোনয়ন বাতিল নিয়ে চক্রান্তের অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "তিনি আরও অভিযোগ করেন যে, বিজেপি চক্রান্ত করে আসন পুনর্বিন্যাস বিল এনেছে। মমতার কথায়, "ভোটের মাঝেই আসন পুনর্বিন্যাস বিল আনা হয়েছে। এটা কত বড় অন্যায় ভাবুন! আমি যাতে ভোটে দাঁড়াতে না পারি, তার জন্যই এই চক্রান্ত করেছিল বিজেপি। আমার ভোট কেন্দ্রে নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দু'টো মিথ্যে এফিডেভিড করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল।”
এ জন্য মমতার নিশানায় বিজেপি এবং কমিশন। তৃণমূল সুপ্রিমো বলেন, "নমিনেশন বাতিলের চেষ্টা হলেও শেষ অবধি পারেনি।"
শনিবারের কেশিয়াড়ির সভা থেকে তৃণমূল নেত্রীর সফা কথা, "বাংলার মা মাটি মানুষের লড়াই বিজেপির সঙ্গে নয়। বিজেপি ভ্যানিশ ফিনিস ওয়াশিং মেশিনের সঙ্গেও।" ভোটারদের সতর্ক করে তিনি বলেন, "যদি আমার উপরই এমন অত্যাচার হয় , তাহলে বুঝতে পারছেন আপনাদের উপর কী হতে পারে। এসআইআর একটা বড় স্ক্যাম। বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এটা একটা প্রচেষ্টা।”
তিনি আরও অভিযোগ করেন যে, বিজেপি চক্রান্ত করে আসন পুনর্বিন্যাস বিল এনেছে। মমতার কথায়, "ভোটের মাঝেই আসন পুনর্বিন্যাস বিল আনা হয়েছে। এটা কত বড় অন্যায় ভাবুন! আমি যাতে ভোটে দাঁড়াতে না পারি, তার জন্যই এই চক্রান্ত করেছিল বিজেপি।”
বিজেপি শুক্রবারই 'সংকল্প পত্র' প্রকাশ করেছেন। সেখানে 'ইউনিফর্ম সিভিল কোড' কার্যকরের প্রতিশ্রুতি রয়েছে। যার প্রতিবাদ করেন মমতা ব্যানার্জি। বলেন, "এরা থাকলে বাংলায় শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হতে পারে না। বিজেপি মানুষকে অবজ্ঞা করে। গণতন্ত্রকে অবহেলা করে। বিজেপিকে বেলাইন করার জন্য যতদূর যেতে হয় যাব।"
এছাড়াও শনিবার কেশিয়াড়ির সভা থেকে মমতা ব্যানার্জির অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হচ্ছে। তিনি বলেন, "বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানে বাংলায় কথা বললেও অত্যাচার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কেন বারে বারে বাঙালিরা নির্যাতিত হবে?"
এদিন সভা থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রার্থী যেই হোক না কেন, মানুষের ভরসা যেন তাঁর ওপর থাকে। তিনি বলেন, “কে প্রার্থী তা ভুলে যান। মনে রাখবেন ২৯৪টি কেন্দ্রেই প্রার্থী আমি। সরকারটা আমিই গড়ব।"
















