মুর্শিদাবাদ জেলা বলতেই এক সময় কংগ্রেস এবং অধীর রঞ্জন চৌধুরী বুঝতেন সকলে। কিন্তু ২০১১ সালের পর থেকে ধীরে ধীরে জেলায় শক্তি হারিয়েছে কংগ্রেস।
2
11
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস। একদা দেশের সংসদের বিরোধী দলনেতা তথা রেল দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী অধীরের হাত ধরে তা চাইছে কংগ্রেস।
3
11
বহরমপুর আসন থেকে লড়বেন অধীর। তাঁর লড়াই গতবার বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী প্রার্থী সুব্রত মৈত্র এবং তৃণমূল প্রার্থী তথা বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি।
4
11
বৃহস্পতিবার, ২ এপ্রিল জমা দিয়েছেন মনোনয়ন। পেশ করেছেন হলফনামা। সেখানে দেখা যাচ্ছে অধীরের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ কত, তাঁর স্ত্রীর হাতে রয়েছে কত টাকা, সম্পত্তির পরিমাণই বা কত। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
5
11
অধীরের পেশ করা হলফনামার তথ্য অনুযায়ী, গত পাঁচটি অর্থবর্ষে আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, তাঁর মোট আয় ৫৭ লক্ষ ৩০ হাজার ৫৯০ টাকা। তাঁর স্ত্রী অতসী চ্যাটার্জি চৌধুরীর মোট আয় ৫৫ লক্ষ ৩৮ হাজার ৪৫০ টাকা।
6
11
তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। অধীরের হাতে নগদ রয়েছে ৯৪ হাজার ৫০০ টাকা। অতসীর কাছে নগদ রয়েছে ৭ লক্ষ ২৫ হাজার টাকা। স্টেট ব্যাঙ্কের পার্লামেন্ট হাউস শাখায় তাঁর অ্যাকাউন্টে ৬ লক্ষ ১৮ হাজার ৭৬৯ টাকা রয়েছে।
7
11
অধীরের ৮ লক্ষ ১৫ হাজার ৭০৫ টাকার এসবিআই ফোলিও মিউচুয়াল ফান্ড, ৩ লক্ষ টাকার জীবনবিমা পলিসি রয়েছে। তাঁর স্ত্রীর নামেও ৩ লক্ষ টাকা জীবনবিমা করা রয়েছে। তিন লক্ষ ৪৬ হাজার ৮৯১ টাকার এসবিআই ফোলিও মিউচুয়াল ফান্ড রয়েছে অতশীর।
8
11
অধীরের কাছে একটি গাড়ি রয়েছে যার মূল্য দু’লক্ষ ২৭ হাজার ৭৮৫ টাকা। অতশীর গাড়ির মূল্য দু’লক্ষ ৭৯ হাজার ৮৫২ টাকা। অধীরের কাছে রয়েছে ২০০ গ্রাম সোনা, দর ২৭ লক্ষ ৬০ হাজার টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৭৩০ গ্রাম সোনা, দর এক কোটি ৭৪ হাজার টাকা।
9
11
অধীরের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৪০ হাজার ৬০২ টাকা। অতসীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৭ লক্ষ ৮৯ হাজার ৯৩৪ টাকা। তাঁর উপর নির্ভরশীল সন্তানের ২৭ লক্ষ ৯২ হাজার ৩২৯ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।
10
11
মোট পাঁচটি অকৃষি জমি, একচি বাণিজ্যিক ভবন, সাতটি বাড়ি রয়েছে অধীরের স্ত্রীর নামে। জমি-বাড়ি-ফ্ল্যাট মিলিয়ে অতসীর স্থাবর সম্পত্তির অঙ্ক ৬ কোটি ৭৩ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। অধীরের সন্তানের স্থাবর সম্পত্তির অঙ্ক ৪ কোটি ৩২ লক্ষ ২৮ লক্ষ ৫০০ টাকা। অতসীর ব্যাঙ্ক ঋণ রয়েছে মোট ২৪ লক্ষ ৬২ হাজার ৬৩২ টাকার।
11
11
হলফনামায় অধীর জানিয়েছেন, ১৯৭০ সালে মুর্শিদাবাদের বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। সংসদে দীর্ঘদিন হিন্দি এবং ইংরেজিতে স্বচ্ছন্দে বক্তৃতা করেন। অধীর হলফনামায় উল্লেখ করেছেন সাংসদ পদের ভাতা তাঁর মূল আয়ের উৎস।