বাংলায় ছাব্বিশের নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। আজ, বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ১৬ জেলায় ১৫২ ভোটকেন্দ্রে শুরু প্রথম দফার ভোটগ্রহণ।
2
8
এদিন সকাল থেকেই জেলায় জেলায় উপচে পড়া ভিড় ভোটারদের। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। সব বয়সিদের মধ্যেই উচ্ছ্বাস দেখা গেছে।
3
8
প্রথম দফার নির্বাচনের দু'ঘণ্টা পেরিয়ে গেছে। ক্রমেই সমস্ত ভোটকেন্দ্রে বাড়ছে ভিড়। এখনও পর্যন্ত বাংলার ১৫২ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
4
8
এদিন সকালেই দার্জিলিং জেলার মাটিগাড়ার পল চৌধুরী ট্রাইবাল হিন্দি হাইস্কুল ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানানো হয়।
5
8
দার্জিলিং জেলার সেন্ট জোসেফ কলেজ ভোটকেন্দ্রেও ভোটারদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সেখানেও সাতসকালে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন।
6
8
কোচবিহার জেলায় সাতসকালে ভোট দিতে আসেন কয়েকজন বয়স্ক এবং বৃদ্ধা। ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তাঁরাও আনন্দিত।
7
8
পুরুলিয়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ যাতে হয়, তা নজর রাখতে কন্ট্রোল রুমে হাজির ডিএম এবং ডিইও।
8
8
মালদহের এক ভোটকেন্দ্রেও সকাল থেকে ভোটারদের লম্বা লাইন রয়েছে। ভোটকেন্দ্রের মধ্যে চেয়ারে বসেই অপেক্ষারত তাঁরা। ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে রয়েছেন।