উলুবেড়িয়ায় ঋতব্রতর মুখে ‘বামপন্থা’! আদর্শের লড়াই না কি কৌশলী চাল?
নিজস্ব সংবাদদাতা
২৬ এপ্রিল ২০২৬ ১৭ : ৫০
শেয়ার করুন
1
8
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক আবহ এখন বেশ তুঙ্গে। আর সেই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত ব্যানার্জি। সম্প্রতি নির্বাচনী প্রচারের ফাঁকে নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থান নিয়ে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে মনের কথা ভাগ করে নিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন— “আমি এখনও বামপন্থী।”
2
8
২০১৭ সালে সিপিআইএম থেকে বহিষ্কৃত হওয়ার পর ঋতব্রত ব্যানার্জির রাজনৈতিক পথচলায় বড় বদল আসে। যোগ দেন তৃণমূল কংগ্রেসে, হন রাজ্যসভার সদস্য। বর্তমানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-র রাজ্য সভাপতির গুরুদায়িত্ব সামলাচ্ছেন তিনি।
3
8
তবে ২০২৬-এর এই নির্বাচন তার জন্য একটু বিশেষ, কারণ এই প্রথমবার তিনি সরাসরি জনগণের ভোটে লড়ে বিধানসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই উলুবেড়িয়া পূর্বের অলিতে-গলিতে জোরকদমে জনসংযোগ সারছেন তিনি।
4
8
একসময়ের দাপুটে ছাত্র-যুব নেতা ঋতব্রত আজ ঘাসফুল শিবিরের একনিষ্ঠ সৈনিক। তবে আদর্শের প্রশ্নে তিনি আপসহীন। তার মতে, বামপন্থা কোনও নির্দিষ্ট দলের পৈতৃক সম্পত্তি নয়। সিপিআইএম কাউকে বামপন্থী হিসেবে শংসাপত্র দেবে— এই ধারণাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
5
8
ঋতব্রতর কথায়, “আমি বিশ্বাস করি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দেশের সবথেকে বড় বামপন্থী। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তিনি যা করেছেন, তেমন নজির এমনকি বাম শাসিত কেরালাতেও নেই।”
6
8
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা ৬০ বছর বয়সে এককালীন আর্থিক সহায়তার মতো প্রকল্পগুলো কি বামপন্থার পরিচায়ক নয়? তার দাবি, রাজ্যের কোটি কোটি মানুষ যখন এই সুবিধার আওতায় আসছেন, তখন যিনি এই কাজ করছেন, তিনিই প্রকৃত বামপন্থী। শুধু ‘লাল ঝান্ডা’ কাঁধে নিয়ে ঘুরলেই যে বামপন্থী হওয়া যায় না, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
7
8
একইসঙ্গে বিজেপি-কে নিয়ে নিজের কড়া অবস্থান স্পষ্ট করেছেন ঋতব্রত। তার মতে, বিজেপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এ
একইসঙ্গে বিজেপি-কে নিয়ে নিজের কড়া অবস্থান স্পষ্ট করেছেন ঋতব্রত। তার মতে, বিজেপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি ভারতবর্ষের মূল ভাবধারা ও ঐতিহ্যের বিরোধী একটি শক্তি। এখন দেখার, তার এই ‘নতুন বামপন্থা’র সংজ্ঞা আর মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে উলুবেড়িয়া পূর্বের মানুষের মন তিনি কতটা জয় করতে পারেন। তবে আপাতত নিজের পুরনো মেজাজেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই প্রাক্তন ছাত্রনেতা।
8
8
এখন দেখার, তার এই ‘নতুন বামপন্থা’র সংজ্ঞা আর মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে উলুবেড়িয়া পূর্বের মানুষের মন তিনি কতটা জয় করতে পারেন। তবে আপাতত নিজের পুরনো মেজাজেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই প্রাক্তন ছাত্রনেতা।