মার্চ থেকে উত্তর থেকে দক্ষিণ, টানা ভোটপ্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রথম দফার ভোট মেটার পর, এবার দ্বিতীয় দফার আসনের দিকে নজর।
2
8
এসবের মাঝেই, শুক্রে নিজের লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবারের কপাটহাটে গিয়েছিলেন অভিষেক। সেখানে তাঁকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস। উচ্ছ্বাসের মাঝেই অভিষেকের বড় বার্তা নন্দীগ্রাম নিয়েও।
3
8
অভিষেক শুরুতেই বলেন, টানা ভোট প্রচার, প্রচন্ড ক্লান্তির মাঝে, নিজের এলাকায় গিয়ে, ক্লান্তি দূর তাঁর। তিনি বলেন, 'যতই পরিশ্রম হোক, ডায়মন্ড হারবারে এসে, আপনাদের দেখতে পাওয়া মানেই ক্লান্তি উধাও হয়ে যাওয়া।'
4
8
ডায়মন্ডহারবারকে নিজের পরিবারের সঙ্গে তুলনা আগেও করেছেন অভিষেক, ভোটের মাঝে তাঁর মুখে সেই 'পরিবার'-এর কথা।
5
8
অভিষেককে দেখতে এদিন বিপুল জমায়েত হয়। অভিষেক বলেন, 'আমার রাজনৈতিক জন্ম এই মাটিতে। আমি যতদিন বেঁচে থাকব, এই মাটির কাছে কৃতজ্ঞ থাকব।'
6
8
প্রথম দফার ভোট মেটার পর থেকেই, তৃণমূল, বিজেপি দু' দলই ১০০'র বেশি আসন পাবে বলে দাবি করছে। এদিন অভিষেক ডায়মন্ডহারবারে দাঁড়িয়ে বলেন, 'এই মাটিতে যা বলি তাই হয়।
7
8
তারপরেই বলেন, 'আমি ২০২৪-এ এসে ঠিক এইখানে দাঁড়িয়ে বলেছিলাম আমার মনে আছে। নন্দীগ্রাম তৃণমূল জিতবে। কথা দিয়ে গেলাম। চার তারিখ দেখা হবে।' এই ভোটে নন্দীগ্রাম হাইভোল্টেজ আসন। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে পবিত্র কর।
8
8
নিজের সবসময় পাশে থাকার বার্তা দিলেন, আর্জি জানালেন প্রার্থীদের জেতানোর। অভিষেকের প্রতি কথায় এদিন উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।