মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে এ যেন এক উলটপুরাণ ! আসন্ন বিধানসভা নির্বাচনের আগেও যখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শাসক দল, তৃণমূলে যোগদান করার হিড়িক লেগেই রয়েছে ঠিক সেই সময় মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে বের হয়ে বাম শিবিরে যোগদান করলেন কয়েক'শো পরিবার। তবে রাজনীতির এই পালাবদল শুধু যোগদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তৃণমূল কর্মী-সমর্থকরা বাম শিবিরে যোগ দেওয়ায় পর ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসেরও 'ভোলবদল' ঘটে গিয়েছে।
2
6
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ডোমকল আসনে সিপিইএমের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা ডেবরার বিদায়ী বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। ডোমকলের কোনও ভূমিপুত্রকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী না করায় স্থানীয় ঘাস ফুল শিবিরে কিছুটা ক্ষোভ ছিল ।
3
6
শুক্রবার ডোমকল পুরসভার ১৯,২০ এবং ২১ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী মুস্তাফিজুর যখন নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন সেই সময়ে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি এনামুল মালিথা-সহ প্রচুর তৃণমূল কর্মী ও সমর্থক সিপিইএম দলে যোগদান করেন। এর কিছুক্ষণের মধ্যেই ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি অফিসের দখল নিয়ে নেন বাম কর্মী ও সমর্থকরা।
4
6
যদিও ডোমকল থেকে নির্বাচিত মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য তজিমউদ্দিন খান শনিবার জানান,"গতকাল যারা বাম শিবিরে যোগদান করেছিলেন তাঁরা আজ বিকালের মধ্যে তৃণমূল কংগ্রেসে ফিরে আসবেন এবং ওই পার্টি অফিসের দখলও তৃণমূল কংগ্রেস আজ সন্ধের মধ্যেই নেবে।" বাম প্রার্থী মুস্তাফিজুর রহমান বলেন," এবারের লড়াই ডোমকলের মানুষ আমাদের হয়ে লড়ছেন। গতকাল মাত্র দু'টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারে কয়েক হাজার মানুষ আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই এলাকার মানুষ পরিবর্তনের জন্য উতলা হয়ে উঠেছেন। এই লড়াই এখন আর আমার লড়াই
5
6
ঘাসফুল শিবির ছেড়ে বাম শিবিরে যোগদান করে এলাকার তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ফলস্বরূপ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের দখল নিয়েছেন বাম কর্মী সমর্থকরা। যে সমস্ত কর্মী-সমর্থকরা এতদিন তৃণমূল কংগ্রেসের হয়ে ওই পার্টি অফিসে বসতেন এখন থেকে তাঁরাই বাম প্রার্থীর সমর্থনে ওই পার্টি অফিস থেকে প্রচার চালাবেন বলে দাবি করা হয়েছে।
6
6
তৃণমূল ত্যাগী কর্মী সমর্থকরা বলেন, তৃণমূল দলে প্রার্থী হওয়ার জন্য ডোমকলে বহু উপযুক্ত ব্যক্তি ছিলেন। কিন্তু দূর থেকে একজনকে নিয়ে এসে এখানে প্রার্থী করা হয়েছে। এই প্রার্থীকে আমাদের কারোরই পছন্দ নয়। সেই কারণে আমরা দলত্যাগ করে বাম শিবিরে যোগদান করেছি।