আজকাল ওয়েবডেস্ক: অষ্টমী অবধি সুন্দর থাকবে আবহাওয়া। কিন্তু নিম্নচাপের জেরে নবমী থেকেই হবে আবহাওয়ার পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। অভিমুখ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে থাকবে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দশমী ও একাদশী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Weather: নবমী থেকেই আবহাওয়ার পরিবর্তন, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
















