আজকাল ওয়েবডেস্ক: মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে চেন টেনে ট্রেন থামালেন এক ব্যক্তি। ট্রেন থেকে নেমে যখন ফোনটি উদ্ধার করতে যান তখনই আরপিএফ এসে তাঁকে গ্রেপ্তার করে। পরে অবশ্য ব্যক্তিগত বন্ডে তিনি ছাড়াও পান। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান শাখার মেন লাইনের মেমারি স্টেশনে। অভিযুক্ত অনিরুদ্ধ গুছাইত বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন তিনি গুসকরা স্টেশন থেকে ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস ধরে হাওড়া যাচ্ছিলেন। মেমারি স্টেশনের কাছে ট্রেনের জানালা দিয়ে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি বাইরে পড়ে যায়। তৎক্ষণাৎ চেন টেনে গাড়ি থামিয়ে নিচে নেমে ফোন উদ্ধার করতে যান তিনি। তখনই আরপিএফের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে অবশ্য ব্যক্তিগত বন্ডে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, গুসকরাতে শ্বশুরবাড়ি এসে এক অসুস্থকে দেখতে তিনি হাওড়া যাচ্ছিলেন।