আজকাল ওয়েবডেস্ক: হাওড়ায় গুদামে অগ্নিকাণ্ডের পাশাপাশি ভেঙে পড়ল জুটমিলের ছাদের বড় অংশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘুসুড়ির হনুমান জুটমিলে। ঘটনায় বেশ কয়েক জন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। ছাদ ধসে যাওয়ার ঘটনায় একাধিক শ্রমিক জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।
এদিন সকাল ছ’টা নাগাদ জুটমিলের ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। তখন শ্রমিকদের একটি অংশের ডিউটি শেষের পর অন্য শ্রমিকরা শিফটের কাজ বুঝে নিচ্ছিলেন। তখনই বিকট শব্দে হুড়মুড় করে ভেঙে পড়ে ছাদের একটি অংশ। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। আসে দমকলও। হাজির হয় বালি এবং লিলুয়া থানার পুলিশও। হাজির হন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী। শুরু হয় উদ্ধারকাজ। বুলডোজার এনে চলছে উদ্ধারের কাজ। প্রসঙ্গত, হনুমান জুটমিলের পুরনো নির্মাণের উপরেই একটি নতুন নির্মাণের কাজ চলছিল। শ্রমিকদের অভিযোগ, কারখানার মেরামতি এবং সংস্কারের কাজে মিল কর্তৃপক্ষের নজর নেই।