আজকাল ওয়েবডেস্ক: উৎসবের শেষলগ্নে ভয়ঙ্কর দুর্ঘটনা নদিয়ায়। একটি নয়। জেলাজুড়ে একাধিক বাইক দুর্ঘটনার খবর জানা গিয়েছে। পরপর বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত একাধিক। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ধানতলার মনসাহাটিতে পেট্রোল পাম্পের পাশেই দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন প্রাণ হারিয়েছেন। সেই রাতেই ফুলিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক ব্যস্ত রাস্তায় উল্টে যায়। তাতে বাইক চালকের মৃত্যু হয়েছে। রানাঘাটেও একাধিক বাইক দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Nadia: নদিয়ায় পরপর বাইক দুর্ঘটনা, মৃত ৩
