আজকাল ওয়েবডেস্ক: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাস। এছাড়া, অনিরুদ্ধ বাগ ও বলবির সিং নামের দুই তৃণমূল কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা জানাইপুরের এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজি করায় অভিযুক্তরা।

কৌশিক দাসের বিরুদ্ধে আগেও এলাকায় বিভিন্ন দুর্নীতিমূলক কাজের অভিযোগ ছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গতকাল রাতে কানাইপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। কৌশিক দাস ও অনিরুদ্ধ বাগ ও বলবীর সিং দের  উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয় গ্রেফতার করে। মঙ্গলবার তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

অন্যদিকে সরকারি ত্রাণের ত্রিপল নিজের বাড়িতে মজুত করে রাখার অভিযোগে গ্রেপ্তার আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। কীভাবে সরকারি ত্রাণের ত্রিপল তাঁর বাড়িতে এল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ধৃত তরুণ চক্রবর্তীকে আসানসোল আদালতে তোলা হয়েছে।