৩৫ বছর পর ফের বিধানসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের কঠিন সময়ে তাজ রক্ষার লড়াইয়ে বহরমপুরের ‘রবিনহুড’। ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুরের এই ভূমিপুত্র-ও কমবেশি জনপ্রিয় জনতামহলে। একসময় ঘনিষ্ঠ ছিলেন অধীরেরও। রাজনীতি বিশ্লেষকদের মতে, লড়াই হবে জমাটি।