রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি-র আধিকারিকরা। হামলা চালানো হয় সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের গাড়ির উপরেও। বেনজির এই ঘটনায় উত্তাল রাজ্যরাজনীতি। ইডি-র উপরই ঘটনার দায় চাপালেন তৃণমূলের রাজ্য সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।