আজকাল ওয়েবডেস্ক: চার সিনিয়র আইপিএস অফিসারকে বদলি করল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যে চারজন বদলি হয়েছেন তাঁদের মধ্যে বিবেক সহায় ছিলেন ডিজি প্রভিশনিং পদে। তাঁকে ডিজি হোমগার্ড করা হয়েছে। নটরাজন রমেশ বাবু ছিলেন রাজ্যের ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইংস-এর ডাইরেক্টর। তাঁকে এডিজি প্রভিশনিং করা হয়েছে। এডিজি সিআইএফ জ্ঞানবন্ত সিংকে ইকোনমিক অফেন্স উইংস-এর ডাইরেক্টর করা হয়েছে। জ্ঞানবন্তের জায়গায় এসেছেন অজয় নন্দ। তিনি রাজ্য টেলিকমিউনিকেশন-এর এডিজি অ্যান্ড আইজিপি ছিলেন।
POLICE CHANGE : চার আইপিএস অফিসারের রদবদল করল রাজ্য
















