শুক্রবারের দুপুর। শুনশান নোনাপুকুর ট্রামডিপোর ভিতরে ছড়িয়েছিটিয়ে কিছু লোকজন। ইতস্তত জটলা। সবটাই ভীষণ শান্ত। আর পাঁচটা দিন যেমন থাকে। ব্যতিক্রম একটাই। কোনও ট্রাম ঢুকছে না। বেরোচ্ছেও না! কেন? ওখানেই চুপচাপ ‘খাদান’ ছবির শুট করলেন দেব অধিকারী। খবর, এদিন তিনি মারকাটারি অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। কাকপক্ষী যাতে টের না পায় তার জন্য ডিপোর ভিতরে মেকআপ ভ্যান। শুট শেষ হলেই দেব ঝটপট ভ্যানের ভিতরে ঢুকে যাচ্ছেন। ফলে, তাঁকে দেখা যায়নি।
বদলে ডিপোয় দেখা গিয়েছে এই প্রজন্মের এক অভিনেতাকে। লম্বা, ছিপছিপে চেহারার এই অভিনেতা এদিন কালো শার্ট, জগার্স প্যান্টে ঝকঝকে। লম্বা চুল হেয়ারব্যান্ডে আটকানো। খবর, তিনি সম্ভবত যোগ দিতে চলেছেন ‘খাদান’ টিমে। এদিন তিনি দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন। কথা বলেন শিডিউলের দায়িত্বে থাকা প্রযোজনা সংস্থার কর্মীর সঙ্গেও। সত্যিই কি চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায় ছবিতে অভিনয় করতে চলেছেন? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অমর্ত্যর সঙ্গে। তরুণ তুর্কির ‘ময়দান’ মুক্তি পেতে চলেছে মার্চ মাসে। বনি কাপুরের এই ছবিতে অজয় দেবগনের সঙ্গে পর্দাভাগ করেছেন অমর্ত্য। ‘ময়দান’-এ তিনি ‘চুণী গোস্বামী’। পাশাপাশি, ঋতুপর্ণা সেনগুপ্তের নায়ক। চৈতির প্রথম ছবি ‘নেভার মাইন্ড’ ছবিতে।
অমর্ত্যর কথায়, ‘‘বিষয়টি একেবারেই প্রাথমিক স্তরে। কাজ করতে পারলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সবার আগে সময় বের করতে হবে। যেহেতু মায়ের ছবিতে অভিনয় করছি তাই সেখানে সময় দেওয়া রয়েছে। তারপর মুম্বই যেতে হবে। খুবই চেষ্টা করছি সময় বের করার। কারণ, ছবিতে দেবদার পাশাপাশি যিশু সেনগুপ্তদাও রয়েছেন।’’ মা পরিচালক হলে কী সুবিধে? অসুবিধেই বা কী? অভিনেতার দাবি, চৈতি ছেলে নয়, একজন অভিনেতা হিসেবেই তাঁকে দেখছেন। ফলে, সব বিষয়ে কড়া নজর। ঋতুপর্ণা আর অমর্ত্যর বয়েসের পার্থক্য অনেকটাই। এদিকে পর্দায় তাঁরা জুটি। অভিনয়ের সময় যাতে এই ব্যবধান বাধা হয়ে না দাঁড়ায় তাই আগে মহড়া দিইয়ে নিয়েছেন। প্রথম পর্বের শুট শেষ। দ্বিতীয় পর্বের শুট শুরু হবে মার্চে।
একই ভাবে নলবন-সহ কলকাতার নানা জায়গায় দ্রুতগতিতে ‘খাদান’-এর শুট চলছে। দ্বিতীয় পর্বের শুট শুরু মার্চে। রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে শুট হবে তখন।