আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে সরকারি শিশু আবাসের শিশুদের বিনা পয়সায় বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার ব্যবস্থা করল সিএবি। রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ-এর অনুরোধে এই ব্যবস্থা করেছে তারা। ঠিক হয়েছে আগামী ২৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের যে খেলাটি আছে সেখানে ৮০ জন আবাসিকের শিশু খেলা দেখবে।
রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ-এর চেয়ারপার্সন সুদেষ্ণা রায় জানিয়েছেন, 'ইডেনে বিশ্বকাপের খেলা মানেই আলাদা উত্তেজনা। আর সেটা মাঠে বসে দেখতে পারলে আরও ভালো লাগে। সকলের সঙ্গে এই শিশুরাও যাতে আনন্দ ভাগ করে নিতে পারে সেবিষয়ে আমরা সিএবিকে অনুরোধ জানিয়েছিলাম। আমাদের অনুরোধ মেনে তাদের পক্ষ থেকে ৮০টি কমপ্লিমেন্টারি টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এটা শুধুমাত্রই ২৮ অক্টোবরের জন্য।'
এই আবাসগুলিতে সেই শিশুরাই থাকে যারা নানা সমস্যার মুখোমুখি। চেয়ারপার্সন জানিয়েছেন, অভিভাবকহীন শিশুদের সঙ্গে রয়েছে পাচারের পর উদ্ধার হওয়া কোনও শিশু বা বাবা-মা দন্ডপ্রাপ্ত হয়েছে এমন শিশুরাও। এছাড়াও আছে অন্যান্য পরিস্থিতির শিকার হওয়া শিশুরাও। খেলার দিন শিশুদের মাঠে যাওয়ার জন্য সরকারিভাবেই আবাসের তরফ থেকে বাস বা গাড়ির ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। শিশুদের পাশে এভাবে এগিয়ে আসার জন্য রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ-এর তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে সিএবি'র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে।