আজকাল ওয়েবডেস্ক: ফের খাস কলকাতার এক শিক্ষাপ্রতিষ্ঠানে ব়্যাগিংয়ের অভিযোগ। এবার কলকাতা মেডিক্যাল কলেজ। অভিযোগ উঠেছে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ২ পড়ুয়ার বিরুদ্ধে। যা ঘিরে উত্তাল মেডিক্যাল কলেজের অন্দর।
সূত্রের খবর, ২ সিনিয়রের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ তুলেছেন স্নাতকোত্তরের প্রথম বর্ষের ২ পড়ুয়া। হাসপাতালের মধ্যেই প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের মারধর, অশালীন আচরণের অভিযোগ উঠেছে। গত চার মাস আগেই এই অভিযোগ তোলেন ওই দুই পড়ুয়া।
মঙ্গলবার ব়্যাগিংয়ের অভিযোগ নিয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখান জুনিয়রদের একাংশ। এরপরই ব়্যাগিং কমিটির সঙ্গে বৈঠক ডাকলেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অভিযোগকারী পড়ুয়া এবং অভিযুক্তদের বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।