আজকাল ওয়েবডেস্ক: জয়নগরে প্রশাসনিক সভার আগে জনসংযোগ সারলেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার হেলিপ্যাড থেকে নেমে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে পাঁয়ে হেঁটে সভাস্থলে যান। প্রায় দেড় কিমি পথ এদিন হাঁটেন মমতা। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত স্থানীয় বাসিন্দারা। সোমবার গঙ্গাসাগর মেলার পরিস্থিতি পরিদর্শনে সাগর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মঙ্গলবার দুপুরে জয়নগরে প্রশাসনিক সভা তাঁর।
আর তাই এদিন দুপুরে গঙ্গাসাগর থেকে জয়নগরের উদ্দেশে রওনা দেন মমতা। হেলিপ্যাডে নেমে পায়ে হেঁটে সভাস্থলের পথে রওনা হন তিনি। পথের দুধারে তাঁকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। হাঁটতে হাঁটতেই তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দেড় কিলোমিটার রাস্তা হেঁটে বহুড়া হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে আদিবাসী ছন্দে পা মেলান তিনি। এরপর উঠে যান মঞ্চে।