গঙ্গাসাগরে ঘন কুয়াশার জেরে ব্যাহত ভেসেল পরিষেবা। ঘন কুয়াশার জেরে মুড়িগঙ্গা নদীর ওপর দৃশ্যমানতা কমে যায়। দুর্ঘটনা এড়াতে কাকদ্বীপের লট নং ৮ থেকে কচুবেড়িয়া রুটের ভেসেল পরিষেবা বেশকিছুক্ষণ বন্ধ রাখে প্রশাসন।