নাটকটা এখনও নস্টালজিয়া হয়ে যায়নি শহর কলকাতার কাছে। তাই গত পাঁচ বছর ধরে বর্ষশেষের রাতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে রাতভর নাট্য উৎসবের আয়োজন করছে অভিনেতা ও নির্দেশক সৌরভ পালোধির নাট্যগোষ্ঠী "ইচ্ছেমতো" । এবছরও হাউসফুল হল "ইচ্ছেমতো"-র সারা রাতের নাট্য উৎসব।