আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বিমানে প্রায় আড়াইশ'জন ছিলেন। ইতিমধ্যেই জানা গিয়েছে, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন ওই বিমানে। ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
The tragedy in Ahmedabad has stunned and saddened us. It is heartbreaking beyond words. In this sad hour, my thoughts are with everyone affected by it. Have been in touch with Ministers and authorities who are working to assist those affected.
— Narendra Modi (@narendramodi)Tweet by @narendramodi
ঘটনায় শোক প্রকাশ করেছেন মোদি, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মন্ত্রী এবং কর্তৃপক্ষের সঙ্গে তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা লেখেন, 'আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত। আমাদের জন্য এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।' বাকি পরিস্থিতি কী, সেসব তথ্যের জন্য তিনি অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারত সরকারের কাছে এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্তের দাবি করেছেন অভিষেক।
বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, 'আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সমস্ত বিমান ও জরুরি প্রতিক্রিয়া সংস্থাগুলিকে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।'
















