সংবাদসংস্থা মুম্বই: ভারতের 'অপারেশন সিঁদুর'-এর সমর্থনে আওয়াজ তুলেছিলেন বহু তারকা। তবে ভারতের এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছিলেন পাক তারকারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মওরা হোকেন।

 

 

 

 

মওরার সঙ্গে 'সনম তেরি কসম' ছবিতে পর্দা ভাগ করেছিলেন বলি অভিনেতা হর্ষবর্ধন রানে।‌ সহ-অভিনেত্রীর এই আচরণে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন অভিনেতা। হর্ষবর্ধন রানে স্পষ্টভাবে জানান, তিনি 'সনম তেরি কসম ২' ছবিতে মওরার সঙ্গে আর কাজ করতে চান না। তিনি বলেন, "আমি সব দেশের শিল্পীদের সম্মান করি, কিন্তু আমার দেশের বিরুদ্ধে কেউ অবমাননাকর মন্তব্য করলে তা সহ্য করা যায় না। আমি ইনস্টাগ্রামে ফলোয়ার হারাতে রাজি, কিন্তু দেশের গৌরব ও মূল্যবোধের উপর কেউ আঘাত করলে তা মেনে নেব না।"

 

 

 

 

এই ঘটনার প্রেক্ষিতে, 'সনম তেরি কসম ২' ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত 'সনম তেরি কসম' ছবিতে হর্ষবর্ধন ও মওরার রসায়ন দর্শকের ব্যাপক প্রশংসা পেয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। ২০২৫ সালে ছবিটি পুনরায় মুক্তি পেলে এটি দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করে এবং বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

 

 

 

 

এই সাফল্যের পর নির্মাতারা ছবির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করেন। যদিও মওরা এর আগে একটি সাক্ষাৎকারে বলেন, "আমি যদি এই ছবির অংশ নিতে পারি, তাহলে খুব ভাল লাগবে, তবে যদি না পারি, তাও কোনও সমস্যা নেই।" আর বর্তমানে হর্ষবর্ধন নিজেই জানিয়েছেন, তিনি মওরার সঙ্গে কাজ করতে নারাজ।