আজকাল ওয়েবডেস্ক: দলে একাধিক চোট, লাল কার্ডের জের। অন্যদিকে, বুধবারে কঠিন প্রতিপক্ষ কেরালা। পরপর দু" ম্যাচে হেরেও কেরালা ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাগান কোচ জুয়ান ফেরান্দো। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফেরান্দো জানান, বুধবারের ম্যাচে ফিরছেন হেক্টর ইউস্তে, আশিস রাই। কিন্তু চোটের কারণে ছিটকে গিয়েছেন গ্লেন মার্টিনস, ব্র্যান্ডন হ্যামিল। নির্বাসনের কারণে দলে নেই লিস্টন। ফিট নন সাহাল আব্দুল সামাদও। এদিন বাগান কোচ বলেন, "গোয়া ম্যাচের আগে পরিস্থিতি যেরকম ছিল কেরালা ম্যাচের আগেও একই রকম পরিস্থিতি। দলে চোট বেড়েছে, ভুল রেফারিংয়ের শিকার হতে হচ্ছে।" আগের দু ম্যাচে হারতে হয়েছে। দল বর্তমানে কতটা আত্মবিশ্বাসী?
ফেরান্দো বলেন, আমি সমর্থকদের বলব আস্থা রাখতে। ফুটবলারদের বলেছি, ক্লাবের কথা ভেবে, সমর্থকদের কথা ভেবে নিজের ১০০% দিতে। তার থেকে বড় আর কি হতে পারে।" গত দু ম্যাচে ৬টা গোল খেতে হয়েছে মোহনবাগানকে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি দলের ওপরের দিকের ফুটবলাররা। সেই বিষয়ে ফেরান্দো বলেন, "আমরা জিততে চাই। আর জিততে গেলে আমাদের ফুটবলারদের গোল করতে হবে। আমার পুরো দলই যেমন অ্যাটাকে ওঠে তেমন পুরো দলই ডিফেন্স করার ক্ষমতা রাখে।" বাগান কোচের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মাত্র দুজন ফুটবলার চোট পেয়েছেন মাসল পুলের কারণে। বাকিরা সবাই খেলার সময়ে বাজে ট্যাকলের শিকার।