আর কয়েক মাসের অপেক্ষা। রাজ্যের কর্মহীন যুবক, যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে কড়কড়ে ৩০০০ টাকা। চালু হচ্ছে 'যুবশক্তি ভরসা কার্ড' প্রকল্প।
2
10
রাজ্য বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন 'ভরসা কর্মসূচি'র। এই প্রকল্পের অধীনে রাজ্যের কর্মহীন যুবক, যুবতীদের মাসে মাসে ৩০০০ টাকা দেওয়া হবে।
3
10
আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অক্টোবর থেকেই এই প্রকল্প চালু হবে। কিন্তু এখনও পর্যন্ত আবেদনের প্রক্রিয়া শুরু হয়নি। ওয়াকিবহাল মহলের ধারণা, আগস্ট, সেপ্টেম্বর মাসেই 'ভরসা কর্মসূচি'র আবেদন নিয়ে বড়সড় ঘোষণা করবে রাজ্য সরকার।
4
10
জানেন কি, একটি সার্টিফিকেট ছাড়া 'যুবশক্তি ভরসা কার্ড'-এর অধীনে নাম নথিভুক্ত করা যাবে না। মাসে মাসে পাবেন না ৩০০০ টাকা। আবেদনের সময় এই সার্টিফিকেট দেখাতেই হবে গ্র্যাজুয়েট কর্মহীন যুবক, যুবতীদের।
5
10
সূত্রের খবর, 'যুবশক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্য
অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট লাগবেই। ইতিমধ্যেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই সার্টিফিকেট সংগ্রহের জন্য ভিড় জমিয়েছেন প্রাক্তন পড়ুয়ারা।
6
10
কলেজে, বিশ্ববিদ্যালয়ে ফাইনাল মার্কশিটের ফটোকপি, অ্যাডমিট কার্ড, সরকারি পরিচয়পত্র জমা দিলেই এই সার্টিফিকেট পাওয়া যাবে।
7
10
রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই সার্টিফিকেট পাওয়ার জন্য ভিড় জমিয়েছেন প্রাক্তন পড়ুয়ারা। আবেদনের সময় যাতে নথিপত্র দেখাতে অসুবিধা না হয়, তার জন্য আগাম প্রস্তুতিও শুরু হয়েছে।
8
10
'যুবশক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্য কী কী নথি দেখাতে হবে? সূত্রের খবর, রাজ্যের কর্মহীন যুবক, যুবতীদের ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন হতে পারে।
9
10
গ্রাজুয়েট নন সেই সমস্ত কর্মহীন যুবক, যুবতীদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতার একটা গাইডলাইন বের করা হবে সরকারের তরফে। তাঁরা মাসে মাসে ২০০০ টাকা করে পাবেন।
10
10
প্রসঙ্গত, পারিবারিক আয় মাসে এক লক্ষ টাকার কম হলে, কোনও সামাজিক প্রকল্পের সুবিধা না পেলেই শিক্ষিত কর্মহীন যুবক, যুবতীদের এই প্রকল্পের টাকা দেওয়া হবে।