আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেট দুনিয়ায় এখন ভাইরাল "প্রশান্ত"! কনটেন্ট ক্রিয়েটর আয়ুষ ওরফে @ishowayuu একটি ভিডিওতে 'ক্রোয়াসাঁ' উচ্চারণ করতে গিয়ে বলেন “প্রশান্ত”—আর সেই ভুল উচ্চারণই এখন নেটপাড়ার নতুন হাসির খোরাক।

এই ভিডিও ইতিমধ্যেই ২১ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। ব্র্যান্ডগুলোও পিছিয়ে নেই—Swiggy Instamart, Britannia, Philips সহ একাধিক সংস্থা এই ট্রেন্ডে শামিল হয়েছে। Britannia বাজারে এনেছে “প্রশান্ত প্যাক”, আর Philips আয়ুষকে দিয়ে বানিয়েছে এয়ার ফ্রায়ারে একেবারে নতুন “প্রশান্ত” কেক।

এই ট্রেন্ড নতুন নয়। ধোনির হেয়ার কালারিং-সম্পর্কিত মন্তব্য ঘিরে Garnier চালু করেছে নতুন ক্যাম্পেইন। স্ত্রী সাক্ষীর সঙ্গে তৈরি হয়েছে মজাদার বিজ্ঞাপন, যা ইতিমধ্যে ৩১৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।

এইসব উদাহরণ প্রমাণ করে, সোশ্যাল মিডিয়া এখন বিজ্ঞাপনের মূল মঞ্চ। ব্র্যান্ডগুলিকে থাকতে হচ্ছে সর্বদা প্রস্তুত, সর্বদা চটপটে। ভাইরাল মিম থেকে কনটেন্ট ক্রিয়েটর—সবাই এখন বিজ্ঞাপনের মুখ।

নতুন যুগের বিজ্ঞাপন আর শুধু বিক্রি করে না, বরং তা হয়ে উঠছে সংস্কৃতিরই অংশ।