দফায় দফায় তুমুল বৃষ্টি। কালো মেঘে ঢেকে আকাশ। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির দাপট বাড়বে। জেলায় জেলায় জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
2
8
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
4
8
অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
8
আগামিকাল, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
8
আগামী শুক্রবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টি এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
8
অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চারদিনে নেই।
8
8
আগামী রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।