আজকাল ওয়েব ডেস্ক: ৯৬ বছর বয়স তাঁর। তবুও শরীরে নেই এক ফোটাও ক্লান্তি। বয়সকে এক প্রকার বুড় আঙুল দেখিয়ে প্রপৌত্রীর সঙ্গে খেলতে মত্ত দাদু। ওই সময়কার ভিডিও পরিবারের এক সদস্য টুক করে তুলে নেন। তারপরে তা সমাজমাধ্যমে পোস্ট করতেই নিমিষে ভাইরাল হয়ে গিয়েছে। ঝড়ের গতিতে বেড়েছে লাইক, ভিউয়ের সংখ্যা। নেটিজেনদের মনে আলাদা জায়গা করে নিয়েছে ভিডিওটি।
নাতি নাতনীদের সঙ্গে দাদুর সম্পর্ক একদম আলাদা ধরনের। বলা যেতে পারে, পৃথিবীর অন্যতম সুন্দর এই সম্পর্ক। অন্যান্য সম্পর্কের সঙ্গে তুলনা করা যায় না এই সম্পর্ককে। এরকমই একটি ভিডিও সামাজমাধ্যমে ভাইরাল। ভিডিওটিতে প্রপৌত্রী সঙ্গে দাদুর খেলা করার দৃশ্য দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, শিশুটি চারিদিকে খেলনা ছড়িয়ে, তারপর সেই খেলনা এক এক করে দাদুর হাতে তুলে দিচ্ছে। দাদুও তাঁর আদরের প্রপৌত্রীর থেকে হাসি মুখে সেই খেলনা গ্রহন করছে। শিশুটি এখনও কথা শেখেনি। তবুও দাদু বলার চেষ্টায় মরিয়া শিশুটি। শিশুর নিষ্পাপ চোখ নজর কেড়েছে সকলের। এমনকি গোটা ভিডিও দেখার সময় চোখ সরাতে পারছেন না সামাজমাধ্যম ব্যবহারকারীরা। মিষ্টি কমেন্টে ভরে গিয়েছে গোটা কমেন্টবক্স। অনেকেই কমেন্টে লিখেছেন, টাকা পয়সার থেকেও মুল্যাবান এই সম্পর্ক। কেউ কেউ আবার লিখেছেন, ভিডিওটি দেখা মাত্রই ছোটবেলার স্মৃতিকে ফিরে পেলেন।
















