আজকাল ওয়েবডেস্ক: কেঁপে উঠল পাপুয়া নিউগিনি। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উপকূলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫।
তবে ভূমিকম্পের জেরে সুনামির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পটি উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আঘাত হানে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে। এদিকে, কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও। ভোর রাত ৩.৩৮ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভ থেকে ১০ কিলোমিটার গভীরে।