যতজনের সঙ্গে ইচ্ছে সহবাস করলেও কিছু হবে না। স্রেফ এই থেরাপি করলেই পুনরায় কুমারিত্ব ফিরে পাবেন। বডি কাউন্ট হবে জিরো। ভাবছেন এও হয়? এমন দাবি করেই এক ভিডিও ভাইরাল হয়েছে।
বিশ্বের প্রথম বডি কাউন্ট রিসেট সেন্টার তৈরি হয়েছে বলে একটি ভিডিওতে দাবি করা হয়েছে। ব্রাজিলে তৈরি করা হয়েছে এটি। জানা গিয়েছে এখানে পরিষেবা পেতে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। কুমারিত্ব ফিরে পেতে বা বডি কাউন্ট আবার শূন্য করতে চাইলে মিনিমাম ১০০০ ডলার বা ৯৬ হাজার টাকা খরচ করতে হবে।
ব্রাজিলের এই থেরাপি সেন্টার নিয়ে বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে। এক একজন, এক একরকমের মন্তব্য করছেন বিষয়টা নিয়ে। কেউ কেউ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে, চাহিদা বদলাচ্ছে। আর তারই যেন প্রতিফলন এই থেরাপি সেন্টার। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছে এমন অবান্তর পরিষেবা চালু করার অর্থ কী? কী দরকার আছে এর? পক্ষে, বিপক্ষে, দুই বিষয়ে মত দেখা যাচ্ছে।
বর্তমান সময়ে অনেকেই সম্পর্কে থেকে ঘনিষ্ঠ হন। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক না টিকলে তখন কোথাও গিয়ে একটা আফসোস কাজ করে। অতীতের সমস্ত কিছুই মুছে ফেলতে চান। অনেকের মতে, এই ধরনের থেরাপি সেন্টার তাতে অনেকটাই সাহায্য করবে।
কী ভাবে কাজ করে এই থেরাপি? একাধিক ধাপ রয়েছে, যা খুব একটা স্পষ্ট নয়। তবে ফুলের জলে স্নান থেকে, অন্যান্য রীতি পালন করা হয়। কেবল শারীরিক ভাবে নয়, ইমোশনাল রিবুট পর্যন্ত করানো হয় এখানে। মুছে ফেলা হয় সমস্ত স্মৃতি। এখানে সাধারণ প্যাকেজ থেকে শুরু করে প্ল্যাটিনাম প্যাকেজ সহ বিভিন্ন ধরণের প্যাকেজ আছে। ফলে যাঁরা অতীতের সবটুকু মুছে ফ্রেশ স্টার্ট করতে চান, তাঁরা যে এই বিষয়ে আকৃষ্ট হবেন সেটা বলাই বাহুল্য। কিন্তু ব্যাপারটা কি আদৌ বাস্তবে ঘটেছে?
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বাস্তব কিন্তু এর থেকে একটু আলাদা। যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা আদতে ইন্দোনেশিয়ার বালিতে করা হয়। সেটা বডি কাউন্ট রিসেট সেন্টার নয়। বরং শতক পুরনো হিন্দু শুদ্ধিকরণ পদ্ধতি।
















