আজকাল ওয়েবডেস্ক: বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে বড়সড় ট্রেন দুর্ঘটনা। তিনটি কামরা লাইনচ্যুত হয়ছে নর্থ ইস্ট এক্সপ্রেসের। খবরটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে আরপিএফের তরফেও। জানা গিয়েছে, ট্রেনটি দিল্লির আনন্দ বিহার থেকে গুয়াহাটির কামাখ্যা জংশনের দিকে যাচ্ছিল।
কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পুরোপুরি জানা যায়নি। তবে, সূত্রের খবর, তিনটি এসি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে উদ্ধার কার্যে হাত লাগান। ঘটনাস্থলে গিয়েছেন রেল আধিকারিকরাও। তবে ওই এলাকায় পর্যাপ্ত আলো না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে। প্রাথমিকভাবে ব্যাহত হয়েছে রেল পরিষেবা।
রেলের তরফে আপদকালীন নম্বর প্রকাশ করা হয়েছে। দানাপুরে থাকলে ফোন করতে হবে ৮৯০৫৬৯৭৪৯৩ নম্বরে। পাটনার জন্য হেল্পলাইন নম্বর ৯৭৭১৪৪৯৯৭১। বাণিজ্যিক কন্ট্রোল রুমের নম্বর ৭৭৫৯০৭০০০৪। আরার হেল্পলাইন নম্বর ৮৩০৬১৮২৫৪২।