আজকাল ওয়েবডেস্ক: দিল্লি আবগারী দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন আপ নেতা, দিল্লইর প্রাক্তন মন্ত্রী মণিশ সিসোদিয়া। তার মাঝেই বাড়িতে এলেন অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ৬ ঘন্টা তাঁকে অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গেই শনিবার তিহাড় থেকে মথুরা রোডের বাড়িতে পৌঁছে যান সিসোদিয়া। গত কয়েকমাস ধরেই অসুস্থ তাঁর স্ত্রী। এর আগেও জুন মাসে তাঁকে একবার দেখা করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে পরে তাঁর স্ত্রী শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তখন মণীশকে আর দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এবার তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিলেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় কিম্বা কোনও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হওয়ায় নিষেধ করা হয়েছে। জামিনের জন্য মণীশ সিসোদিয়া একাধিকবার আবেদন করলেও, তাঁর আবেদন খারিজ হয়েছে। সম্প্রতি দেশের শীর্ষ আদালতও সিসোদিয়ার জামিন খারিজ করে দিয়েছে।
Manish Sisodia: অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে তিহাড় থেকে বাড়িতে এলেন সিসোদিয়া
















