আজকাল ওয়েবডেস্ক: দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচ জনের। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে চেন্নাই-বেঙ্গালুরু জাতীয় সড়কে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ যাত্রী। বাস দুটির সামনের অংশ ভেঙে গুঁড়িয়ে গেছে ।
পুলিশ সূত্রে খবর, ১০টি অ্যাম্বুল্যান্স করে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, চেন্নাই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল একটি সরকারি বাস। উল্টোদিক থেকে একটি বেসরকারি বাস আসছিল। দুটি বাসের সংঘর্ষে প্রাথমিকভাবে একজন মহিলা সহ চারজন নিহত হয়। এমনকি দুটি বাসের চালকেরও মৃত্যু হয়েছে।