আজকাল ওয়েবডেস্ক : ব্যাঙ্ককে এশীয় তিরন্দাজি প্রতিয়োগিতায় ৩-টি সোনা সহ ৭-টি পদক জিতেছে ভারত। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটেছে। শেষদিনে কম্পাউন্ড বিভাগে ৫-টি পদক আসে ভারতের ঝুলিতে। এর মধ্যে ৩-টি সোনা। মহিলাদের দলগত ফাইনালে জ্যোতি সুরেখা ভেন্নাম, প্রণিত কোর ও অদিতি গোপীচাঁদ স্বামী – চিনা তাইপেয়ীর দলকে হারিয়ে সোনা জয় করেন। দ্বিতীয় সোনাটি আসে মিক্সড টিম বিভাগে।