আজকাল ওয়েবডেস্ক: বড়সড় চুরির ঘটনা ঘটল শিয়ালদহ–মালদাগামী গৌড় এক্সপ্রেসে। জানা গেছে, সৌমেন্দ্র নারায়ণ ঘোষ শিয়ালদহ থেকে গৌড় এক্সপ্রেসে চেপে মালদা আসছিলেন। তাঁর আসন ছিল এসি টু টায়ারে। তাঁর আসন সংখ্যা ছিল এ থ্রি। ট্রেনে উঠে রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন। ভোর রাত চারটে নাগাদ ঘুম থেকে উঠে তিনি দেখেন কেউ বা কারা তাঁর ব্যাগ থেকে চারটি মোবাইল ও নগদ ৬৮ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। যাত্রীর অনুমান, পাকুড় ঢোকার মুখে এই ঘটনা ঘটে। তিনি মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান। রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন ওই যাত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা টাউন স্টেশনের জিআরপি।
Gour Express: গৌড় এক্সপ্রেসে চুরি, যাত্রীর মোবাইল সহ নগদ টাকা উধাও
















