আজকাল ওয়েবডেস্ক: কাঁকুড়গাছিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে শুক্রবার কাঁকুড়গাছি প্যান্টালুন্স লাগোয়া একটি বসতিতে আগুন লাগে। সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই অগ্নিকাণ্ড বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে হতাহতের খবর নেই।
Fire: কাঁকুড়গাছিতে বসতিতে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল
















