আজকাল ওয়েবডেস্ক: গরমের সময়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাইড্রেশন। শরীর ঠাণ্ডা রাখা ছাড়াও, হজম প্রক্রিয়া সহজ করতে, ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে, সর্বোপরি শরীর সুস্থ রাখতে হাইড্রেশন জরুরি। সেই কারণে গরমের সময়ে ডায়েটে বেশি করে ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করার কথা বলেন পুষ্টিবিদরা। ফলে আছে প্রয়োজনীয় ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এবং খনিজ। এগুলো শুধুমাত্র আপনাকে গরমের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে না, আপনাকে সক্রিয় ও ফুরফুরে রাখতে সাহায্য করে।
তরমুজ:
এই গরমে আপনার প্রিয় বন্ধু হোক এই ফল। মিষ্টি এই ফলে আছে প্রচুর পরিমাণে ফাইবার। সহজপাচ্য এই ফল অনায়াসেই আপনার মন খারাপ হতাশা দূর করতে পারে। শুধু সকালে নয় সন্ধের স্ন্যাক্স হিসাবেও আপনি এই ফল খেতে পারেন।
আম:
ফলের রাজা আম। সুস্বাদু এই ফলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। গরমের দিনে মন ভাল করতে একটা আম যথেষ্ট। ডায়াবিটিস থাকলে অল্প পরিমাণে খেতে হবে। ইমিউনিটি বাড়াতে এই ফলের ঝুড়ি মেলা ভার।
শসা:
এই ফলের গুণ কারও অজানা নয়। ভিটামিন কে ম্যাগনেসিয়াম ,পটাশিয়াম, একাধিক গুণে ভরা এই ফল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। খিদে কমে গেলে বা হজমের সমস্যাতেও এই ফল উপকারি।
পেঁপে:
এই ফলে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট, ফাইবার ও প্রচুর পরিমাণে জল। ইমিউনিটি বাড়াতে গরমের দিনের প্রাতরাশে রাখুন পেঁপে। এটি হজমেও উপকারী।
বেল :
তাপ প্রবাহ থেকে শরীরের যাবতীয় ক্ষতি আটকাতে পাতে রাখুন বেল। ভিটামিন ও মিনারেলে ভরা এই ফল হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে উপকারী।
আনারস :
অ্যান্টিইনফ্ল্যামেটরি গুণে ভরা এই ফল গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। স্যালাড হোক বা রায়তা, খাবারে সাহায্য করে আনারস। পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে।