আজকাল ওয়েবডেস্ক: গার্ডেনরিচ কাণ্ডে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। এবার তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা। এই কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে গঠিত এই কমিটিতে সাতজন সদস্য রয়েছেন। কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার। পুরসভা সূত্রে খবর, এই কমিটি দেখবে জমিটি কার নামে ছিল, কোনও হস্তান্তর হয়েছিল কিনা, বহুতলের জমিটি যথেষ্ট ছিল কিনা। এই বিপর্যয়ের দেরে ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক। চারিদিকে একাধিক বস্তি থাকায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সমস্ত বিষয়টি রিপোর্টে উল্লেখ থাকবে। এমনকি পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে সেগুলিও খতিয়ে দেখা হবে।
GARDEN REACH: গার্ডেনরিচ কাণ্ডে গঠিত হল পুরসভার তদন্ত কমিটি
















