আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। দীর্ঘ ৯ বছর তিনি খেলেছেন দিল্লিতে। এবার তাঁকে ছেড়ে দিল দিল্লি। তবে নিলামে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে পন্থকে নেওয়ার সুযোগ থাকবে দিল্লির। তবে সূত্রের খবর, পন্থকে নিতে মরিয়া হয়ে উঠেছে চেন্নাই।
সূত্রের খবর, দিল্লির কো ওনার জিএমআর গ্রুপকে নিয়ে অখুশি ছিলেন পন্থ। আর সেকারণেই পন্থকে রিটেন করেনি দিল্লি।
সূত্রের খবর, হেমাঙ্গ বাদানিকে হেড কোচ করায় বিরক্ত হয়েছিলেন পন্থ। এমনকী বেনুগোপাল রাওকে ডিরেক্টর অফ ক্রিকেট পদে আনাটাও মানতে পারেননি পন্থ। সূত্রের খবর, জিএমআর গ্রুপ পন্থকে সরিয়ে অক্ষর প্যাটেলকে নেতা করার কথা ভাবনাচিন্তা করেছিল।
প্রসঙ্গত, ২০১৬ সালে পন্থকে দলে নিয়েছিল দিল্লি। ২০২০ সালে তঁার নেতৃত্বে দিল্লি ফাইনালেও উঠেছিল। এর আগের দুটো মেগা নিলামে তাঁকে রিটেনও করেছিল দিল্লি। কিন্তু এবার আর করেনি।
















