আজকাল ওয়েবডেস্ক:‌ ভাল আছেন মহেন্দ্র সিং ধোনি। আগামী আইপিএলের আগে নিজেই জানালেন এ কথা। যা শুনে ধোনি ভক্তরা উচ্ছ্বসিত। চলতি বছরের জুনে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। তিনি জানিয়েছেন, ‘‌অস্ত্রোপচারের পর এখন হাঁটুর সমস্যা থেকে মুক্ত। রিহ্যাব চলছে। নভেম্বরে পরিস্থিতি আরও ভাল হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমার দৈনিক রুটিনে এখন কোনও সমস্যা নেই।’‌ ধোনির নেতৃত্বে শেষ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। এই নিয়ে তাঁর অধিনায়কত্বে পাঁচ বার আইপিএল জিতেছে চেন্নাই। ধোনি চান, আর একটা আইপিএল খেলে ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে। আর এই খবরে ধোনি ভক্তরা যথেষ্ট উচ্ছ্বসিত।