আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ১৫ বছরের কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী। প্লে অফে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রানের পরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৯৬ রান করেন সূর্যবংশী।
সূর্যবংশীর এই অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে তুলনার ঝড়। কেউ তাঁকে স্যর ডন ব্র্যাডম্যানের সঙ্গে, কেউ আবার শচীন তেন্ডুলকরের সঙ্গেও তুলনা করছেন।
এবার সেই তালিকায় যোগ হলেন, পাকিস্তানের প্রাক্তন তারকা ব্যাটার মহম্মদ ইউসুফ। তিনি সোশ্যাল মিডিয়ায় সূর্যবংশীকে তরুণ শাহিদ আফ্রিদির সঙ্গে তুলনা করেছেন।
ইউসুফ লিখেছেন, ''১৫ বছর বয়সী ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী আমাকে তরুণ আফ্রিদির কথা মনে করিয়ে দেয়—নির্ভীক, বিস্ফোরক, ভরপুর শক্তি। এটাই ভবিষ্যৎ।''
উল্লেখ্য, ১৯৯৬ সালে অভিষেক ওয়ানডেতেই শাহিদ আফ্রিদি ৩৭ বলে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছিলেন, যা দীর্ঘদিন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল।
15-year-old cricket sensation #Vaibhav Sooryavanshi reminds me of @SAfridiofficial young, fearless, explosive, full of energy. The future is here! 🔥🏏 #Cricket #IPL2026
— Mohammad Yousaf (@yousaf1788)Tweet by @yousaf1788
তবে সূর্যবংশীকে আফ্রিদির সঙ্গে তুলনা করায় সবমহল মোটেও একমত নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, ''আফ্রিদির সঙ্গে কোনও তুলনাই চলে না, বৈভব সম্পূর্ণ অন্য ধরনের ব্যাটার।''
রেকর্ডের পর রেকর্ড বৈভব সূর্যবংশীর। বয়স মাত্র ১৫। কিন্তু যেভাবে প্রত্যেক ম্যাচে নজির গড়ছেন, মনে হচ্ছে শীঘ্রই আইপিএলে নিজের বয়সের থেকে বেশি রেকর্ড করে ফেলবেন। প্রত্যেক ম্যাচেই নতুন মাইলস্টোন। এদিনও আরও কয়েকবার ইতিহাসে নাম লেখালেন। শুক্রবার এমন একটি রেকর্ড করলেন, যা বিরাট কোহলি, রোহিত শর্মারও নেই। আইপিএলের এক সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে পাওয়ার প্লেতে ৫০০ রান অতিক্রম করেন। এদিন মুল্লানপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৭ বলে ৩১ রান করা মাত্র এই রেকর্ডে পৌঁছে যান বৈভব। এই তালিকায় দ্বিতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। ২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৪৬৭ রান করেন। তৃতীয় স্থানে ট্রাভিস হেড। ২০২৪ সালে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৪০২ রান করেন। গত আইপিএলে গুজরাটের হয়ে ৪০২ রান করেন সাই সুদর্শন। এদিন সবাইকে ছাপিয়ে যান সূর্যবংশী।
Hmmm.. getting compared to a bottom tier slogger.. this is perhaps the biggest insult to Vaibhav Sooryavanshi, the lowest point of his life. And I’m happy it has come so early in his career. I’m sure he’ll get over it soon, and after this, nothing negative will ever affect him…
— THE SKIN DOCTOR (@theskindoctor13)Tweet by @theskindoctor13
শুধু এই একটি রেকর্ড নয়, আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বৈভব। আন্দ্রে রাসেলের রেকর্ড ভাঙেন। এই ম্যাচের আগে পর্যন্ত আইপিএলে ৯৩২ রান ছিল সূর্যবংশীর। আরও ৬৮ রান করলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বল খেলে দ্রুততম ব্যাটার হিসেবে ১০০০ রানের গণ্ডি পার করার হাতছানি ছিল। এই ম্যাচের আগে পর্যন্ত আইপিএলে ৪০২ বল খেলেছিলেন বৈভব। এই রেকর্ড ছিল আন্দ্রে রাসেলের দখলে। ৫৪৫ বলে এই রেকর্ড করেছিলেন ক্যারিবিয়ান তারকা। শুক্রবার সেই রেকর্ড ভেঙে দেন সূর্যবংশী। আগের দিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের একটি সংস্করণে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড নিজের দখলে করে নেন বিস্ময় বালক। ছাপিয়ে যান ক্রিস গেইলের ৫৮ ছক্কার রেকর্ড। দ্রুততম শতরানেরও হাতছানি ছিল। ৩০ বলে ১০০ করেছিলেন ক্যারিবিয়ান তারকা। একটুর জন্য সেই রেকর্ড হাতছাড়া হয় সূর্যবংশীর। ২৯ বলে ৯৭ রানে আউট হন। তবে যেভাবে শুরু করেছেন এবং যে গতিতে এগোচ্ছেন, আইপিএলে আরও বহু রেকর্ড ভাঙার সুযোগ পাবেন বৈভব।















