আজকাল ওয়েবডেস্ক: জোড়া হারের পর বৃহস্পতি রাতে জয়ের লক্ষ্যে নামবে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে নাইটরা। কিছুটা ব্যাকফুটে থেকেই শুরু করবেন অজিঙ্ক রাহানেরা। বৃষ্টির জন্য পাঞ্জাব কিংস ম্যাচ ড্র হওয়ায় এক পয়েন্ট পেয়েছে কেকেআর। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় লখনউ। দুর্দান্ত ছন্দে ছিলেন সামি। তাই কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে হায়দরাবাদ। এদিন স্পটলাইট থাকবে মহম্মদ সামির দিকে। মাত্র ৯ রানে জোড়া উইকেট তুলে নেন। তাও আবার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার। ইডেনের পিচ থেকে শুরুতে কিছুটা সাহায্য পায় পেসাররা। সামির সিম মুভমেন্ট কেকেআরের টপ অর্ডারকে সমস্যায় ফেলতে পারে।
বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল পাঞ্জাব ম্যাচ। মাত্র ১৬ রানে ২ উইকেট হারায় নাইটরা। এদিনও আবহাওয়া সমস্যায় ফেলতে পারে। সামি ছাড়াও প্রিন্স যাদব এবং রহস্য স্পিনার দিগভেশ রাঠির দিকে নজর থাকবে। পাওয়ার প্লেতে দু'জনেই দুরন্ত। দু'বার বিপক্ষের চার উইকেট তুলে নেয়। অন্যদিকে কেকেআরের ব্যাটিং নিয়ে সমস্যা রয়েছে। এখনও ছন্দে নেই অজিঙ্ক রাহানে এবং ফিন অ্যালেনের জুটি। বল হাতে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের ফর্মও চিন্তায় রাখবে। আগের ম্যাচে দু'জনকে বাদ দেওয়া হয়েছিল। লখনউযের বিরুদ্ধে তাঁরা ম্যাচে ফিরবে কিনা দেখার। সম্ভবত আগের পাঞ্জাব ম্যাচের পিচেই খেলা হবে। সম্প্রতি ইডেনের উইকেট ব্যাটারদের সাহায্য করে। কিন্তু আবহাওয়া বিশেষ ভূমিকা নিতে পারে। সকাল থেকেই আকাশ মেঘলা। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই বুধবার এবং বৃহস্পতিবার কমলা অ্যালার্ট জারি করা হয়েছে। ম্যাচের দিন সকালে হলুদ অ্যালার্ট জারি ছিল। সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে আশার আলো হল, রাতের দিকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।















