আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়লেন বীরেন্দ্র শেহবাগ। বুমরাকে 'চুমরা' বলে ডেকে তুমুল সমালোচিত হলেন প্রাক্তন তারকা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে তুলোধোনা করা হয়। মুম্বই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস ম্যাচের আগে একটি আলোচনায় এমন মন্তব্য করেন বীরু। মুম্বইয়ের বোলিং আক্রমণ নিয়ে কথা প্রসঙ্গে বুমরাকে 'চুমরা' বলে সম্বোধন করেন। সঙ্গে সঙ্গে নিজের ভুল সংযোজন করলেও, এই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা অসন্তোষ প্রকাশ করে। টুইটারে একজন মন্তব্য করেন, 'শেহবাগ কেন বুমরাকে এত ঘৃণা করে?' প্রিয় তারকাকে অপমান সহ্য করেনি ভক্তরা। ক্ষেপে লাল হয়ে যায়। বিতর্ক যতই হোক না কেন, নিজের স্থান ধরে রেখেছেন তারকা ক্রিকেটার। আইসিসি টেস্ট ক্রমতালিকায় একনম্বরে রয়েছেন বুমরা। মুম্বই আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও, লক্ষ্যে অবিচল বুমরা। 

ব্যাটারদের মধ্যে ৮ এবং ৯ নম্বরে রয়েছেন যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। ৮৮০ পয়েন্ট নিয়ে একনম্বরে জো রুট। যশস্বীর পয়েন্ট ৭৫০। শুভমন গিলের পয়েন্ট ৭৩০। এক ধাপ ওপরে উঠে আসেন টেস্ট অধিনায়ক। দ্বিতীয় স্থানে হ্যারি ব্রুক। তৃতীয় এবং চতুর্থ স্থানে ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি টেস্টও খেলেনি ভারত। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলে ভারত। বোলারদের ক্রমতালিকায় ৮৭৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে যশপ্রীত বুমরা। প্রথম দশের মধ্যে কোনও ভারতীয় নেই। ১২ নম্বরে মহম্মদ সিরাজ। ১৪ এবং ১৫ নম্বরে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স যথাক্রমে দুই এবং চার নম্বরে উঠে এসেছে। তৃতীয় স্থানে উঠে আসেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।