কলকাতা নাইট রাইডার্স  ও লখনউ সুপার জায়ান্টস-দুই দলই এবারের মরশুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। কলকাতা ছিল দশ নম্বরে। লখনউ নয় নম্বরে। রবিবার সুপার ওভারে কলকাতা লখনউকে হারিয়ে দশ থেকে আটে উঠে এল। 

রিঙ্কু সিংয়ের দুরন্ত ৮৩ রানে কলকাতা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৫ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে লখনউ সুপার জায়ান্টস নাটকীয়তার মোড়া ম্যাচ নিয়ে যায় সুপার ওভারে। বিশেষ করে মহম্মদ সামির কথা বলতে হবে। তিনিই ছক্কা মেরে লখনউয়ের আশা জিইয়ে রাখেন। কিন্তু সুপার ওভারে ম্যাজিক দেখান সুনীল নারিন। প্রথম বলেই তিনি ফেরান পুরানকে। পন্থ এসে এক রান নেন। মার্করামকে বোকা বানান সুনীল নারিন। সুপার ওভারে কলকাতার জেতার জন্য দরকার ছিল ২ রান। রিঙ্কু বাউন্ডারি মেরে ম্যাচ জেতান কলকাতাকে। আজকের দিনটা সবঅর্থেই ছিল রিঙ্কুর। ব্যাট হাতে দুর্দান্ত তিনি। ফিল্ডিংয়ের সময়েও ক্যাচ ধরেন পাঁচটি। টানা দুই ম্যাচ জিতল কলকাতা। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ৪৯

    রিঙ্কুই নায়ক সুপার ওভারে

    সুপার ওভারে লখনউ করে মাত্র ১ রান। প্রথমে পুরান ও পরে মার্করামকে ফেরান সুনীল নারিন। কলকাতার হয়ে সুপার ওভারে ব্যাট করতে নামেন রিঙ্কু সিং ও রভম্যান পাওয়েল। রিঙ্কু সিং প্রথম বলেই চার মেরে কেকেআরকে জিতিয়ে দেন। পরপর দু'ম্যাচে জয় পেল কেকেআর। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ৪২

    সুপার ওভারে নারিনের ম্যাজিক

    নারিনের ম্যাজিক। মার্করামকে ফেরানেল ক্যারিবিয়ান তারকা। সুপার ওভারে ২ উইকেট পেলেন নারিন। মার্করামের ক্যাচ ধরলেন রিঙ্কু। কলকাতাকে এবার করতে হবে ২ রান। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ৩৯

    প্রথম বলেই নারায়ণ নারায়ণ

    সুপার ওভারের প্রথম বলেই সুনীল নারিন ফেরালেন পুরানকে। প্রথম বলেই বোল্ড পুরান। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ৩২

    ৪ বার সুপার ওভারে কলকাতা জিতেছে মাত্র একবার

    ৪ বার সুপার ওভারে কলকাতা জিতেছে মাত্র একবার। বাকি তিনবার হেরেছে কলকাতা। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ২৮

    ম্যাচ গড়াল সুপার ওভারে

    সেনসেশনাল সামি। শেষ বলে ছক্কা মেরে রান সমান সমান করে দিলেন বঙ্গপেসার। ম্যাচ গড়াল সুপার ওভারে। এবারের আইপিএলে প্রথম সুপার ওভার। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ২৫

    হিম্মত ফিরলেন রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে

    ফের রিঙ্কু সিং ক্যাচ ধরলেন। এবার হিম্মত সিংয়ের ক্যাচ ধরলেন তিনি। হিম্মত সিং ম্যাচ ঘোরাচ্ছিলেন। কিন্তু ত্যাগীর বলে হিম্মত ফিরলেন রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ১৬

    শেষ ওভারে লখনউয়ের দরকার ১৭

    শেষ ওভারে লখনউয়ের জেতার জন্য দরকার ১৭ রান। হিম্মত সিং ও সামি ক্রিজে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ১২

    লিন্ডে আউট হলেন রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে

    ফের ক্যাচ ধরলেন রিঙ্কু সিং। এবার লিন্ডে আউট। বৈভবের বলে মারতে গিয়ে ধরা পড়লেন রিঙ্কুর হাতে। ১৮.২ ওভারে এলএসজি-র রান ৭ উইকেটে ১২৯। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ১০

    শেষ ২ ওভারে জেতার জন্য লখনউয়ের দরকার ২৮ রান

    শেষ ২ ওভারে জেতার জন্য লখনউয়ের দরকার ২৮ রান। বরুণ চক্রবর্তী বাদোনিকে ফেরালেও পরপর দু'বলে দুটো বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমালেন লিন্ডে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ০৭

    বরুণ ফেরালেন বাদোনিকে

    বরুণ ফেরালেন বাদোনিকে। অনুকূল রায় ক্যাচটি ধরলেন। চাপ আরও বাড়ল লখনউয়ের উপরে। ১৭.৩ ওভারে এলএসজির রান ৬ উইকেটে ১২০। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ০৫

    ত্যাগীর ওভারে এল ১৪ রান

    ১৭ ওভারে লখনউয়ের রান ৫ উইকেটে ১১৮। কার্তিক ত্যাগীর ওভার থেকে এল ১৪ রান। হিম্মত সিং ও বাদোনি ছক্কা হাঁকান ত্যাগীকে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২৩ : ০০

    ২৪ বলে ৫২ দরকার লখনউয়ের

    ২৪ বলে দরকার ৫২ রান। লখনউ কি পারবে? ক্রিজে রয়েছেন বাদোনি ও হিম্মত সিং। দুই ব্যাটারই হাত খুলছেন ধীরে ধীরে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২২ : ৫২

    মুকুল ফ্লপ রবি সন্ধ্যায়

    মুকুল চৌধুরী প্রথম সাক্ষাতে কলকাতাকে হারিয়ে দিয়েছিলেন। এদিন মোক্ষম সময়ে অনুকূল রায়ের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মুকুল। লখনউয়ের রান ৫ উইকেটে ৯৩। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২২ : ৪৭

    লখনউ ইনিংসে আঘাত হানলেন বরুণ

    বরুণ চক্রবর্তী সঠিক সময়ে আঘাত হানলেন। বিপজ্জনক পুরান মারতে গিয়ে ধরা পড়লেন সুনীল নারিনের হাতে। লখনউ কিন্তু চাপে পড়ে গেল। ১৪ ওভারের শেষে এলএসজি-র রান ৪ উইকেটে ৮৯। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২২ : ৩৮

    ফিরে গেলেন পন্থ

    সুনীল নারিনের বলে ফিরে গেলেন পন্থ (৪২)। লখনউয়ের রান ৩ উইকেটে ৭৮। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২২ : ৩৫

    হাত খুলছেন পন্থ

    ১২ ওভারের শেষে লখনউয়ের রান ২ উইকেটে ৭৪। ক্রিজে পন্থ (৩৮) ও পুরান (২)। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২২ : ২৭

    দুরন্ত ক্যাচ রিঙ্কুর

    দুরন্ত ক্যাচ রিঙ্কুর। ব্যাটে যেরকম ঝড় বইয়েছেন ফিল্ডিংয়েও দুর্দান্ত। মার্করামকে দুর্দান্ত ক্যাচে ফেরালেন রিঙ্কু। লখনউয়ের রান ২ উইকেটে ৬৫। 

    May be an image of text that says 'হ Pai le AlMode AI AlMode 我 Angelo. AngelOne® KIl'

  • ২৬ এপ্রিল ২০২৬ ২২ : ১৬

    মার্শ বিপর্যয় কাটানোর চেষ্টায় লখনউ

    ৯ ওভারে লখনউ করল এক উইকেটে ৫৭। শুরুতেই মার্শ ফিরে যাওয়ার পরে মার্করাম ও পন্থ ইনিংস গড়ার কাজ করছেন। মার্করাম অপরাজিত রয়েছেন ২৮ রানে। পন্থ ২৬ রানে ক্রিজে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২২ : ১০

    বরুণ-সুনীল কি ম্যাজিক দেখাতে পারবেন?

    শুধু রান আটকে রাখলে চলবে না। কেকেআর-কে ম্যাচ জিততে হলে লখনউয়ের উইকেট তুলতে হবে নিয়মিত ব্যবধানে। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন কি ম্যাজিক দেখাতে পারবেন? 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২২ : ০২

    পাওয়ারপ্লেতে লখনউ করল ৩৭

    ৬ ওভার শেষে লখনউয়ের রান এক উইকেটে ৩৭। ক্রিজে মার্করাম ও পন্থ। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২১ : ৪৪

    বিপজ্জনক মার্শকে ফেরালেন বৈভব

    রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে গেলেন মার্শ। দুরন্ত ক্যাচ ধরেন রভম্যান পাওয়েল। মার্শকে ফেরান বৈভব অরোরা। ২ ওভারের শেষে লখনউয়ের রান এক উইকেটে ৯।  

  • ২৬ এপ্রিল ২০২৬ ২১ : ২১

    শেষ ওভারে রিঙ্কু মারলেন ৪টি ছক্কা

    ২০ ওভারে কেকেআর করল ৭ উইকেটে ১৫৫। শেষ ওভারে রিঙ্কু মারলেন চারটি ছক্কা। রিঙ্কু অপরাজিত থেকে গেলেন ৮৩ রানে। শেষ ওভারে এল ২৬ রান। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২১ : ১১

    সামির ওভার থেকে এল ১৭ রান

    ১৯ ওভারে কেকেআরের রান ৭ উইকেটে ১২৯ রান। রিঙ্কু অপরাজিত ৫৯ রানে। সঙ্গে রয়েছেন নারিন। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২১ : ০৮

    পঞ্চাশ করলেন রিঙ্কু

    পঞ্চাশ করলেন রিঙ্কু। সামির পরপর দুই বলে ছক্কা ও চার মেরে রিঙ্কু পঞ্চাশ করলেন। 

    Rinku Singh anchored KKR through the middle overs, Lucknow Super Giants vs Kolkata Knight Riders, IPL 2026, Lucknow, April 26, 2026

  • ২৬ এপ্রিল ২০২৬ ২১ : ০৬

    বড় সমস্যায় কেকেআর

    ১৮ ওভারে কেকেআরের রান ৭ উইকেটে ১১২। রিঙ্কু ব্যাট করছেন ৪৩ রানে। সঙ্গে রয়েছেন নারিন (৩)। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২১ : ০২

    ভরসা দিচ্ছেন রিঙ্কু

    ১৭ ওভারে কেকেআরের রান ৭ উইকেটে ১০৫ রান। রিঙ্কু সিং ৩৭ রানে ক্রিজে। সঙ্গে রয়েছেন নারিন (২)। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২০ : ৫১

    রমনদীপ আউট

    ১৫ ওভারের শেষে কলকাতার রান ৭ উইকেটে ৯৩। রমনদীপ সিং ফিরে গেলেন লিন্ডের বলে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২০ : ৩৬

    বিপর্যয় কলকাতা শিবিরে, ৬ উইকেট হারিয়ে ধুঁকছে

    বিপর্যয় কলকাতা শিবিরে। ১২ ওভারে নাইটদের রান ৬ উইকেটে ৭৭। ক্রিজে রমনদীপ (৩) ও রিঙ্কু সিং (১৬)। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২০ : ৩১

    মহসিনের ঝুলিতে পাঁচ উইকেট

    বিপজ্জনক গ্রিনকে ফেরালেন মহসিন খান। তাঁর ওভারের তৃতীয় বলেই গ্রিন ক্যাচ দিয়ে বেঁচে যান। কিন্তু পঞ্চম বলে ফের সেই ভুল করলেন গ্রিন। মহসিন খানকে তুলে মারতে গিয়ে সময়ের গন্ডগোল করে ফেলেন। ঋষভ পন্থ ক্যাচ ধরেন। গ্রিন ফিরলেন ৩৪ রানে। কলকাতার রান পাঁচ উইকেটে ৭৩। পরের বলেই অনুকূল রায়কে ফেরালেন মহসিন। কেকেআরের রান ৬ উইকেটে ৭৩। মহসিনের ঝুলিতে পাঁচ উইকেট। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২০ : ২৫

    ১০ ওভারে কেকেআরের ৬৪ রান

    ১০ ওভারের শেষে কেকেআরের রান ৪ উইকেটে ৬৪। ক্রিজে গ্রিনের (২৬) সঙ্গে রয়েছেন রিঙ্কু (১৪)। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২০ : ২১

    লিন্ডের ওভার থেকে এল ১৬ রান

    ৯ ওভারে কলকাতার রান ৪ উইকেটে ৫৯। লিন্ডের ওভার থেকে এল ১৬ রান। ক্যামেরন গ্রিন পরপর দুই বলে দুটো ছক্কা হাঁকান। ক্রিজে গ্রিনের (২৪) সঙ্গে রয়েছেন রিঙ্কু সিং (১১)। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২০ : ০৮

    মহসিনের শিকার পাওয়েল

    একের পর এক উইকেট যাচ্ছে কলকাতার। এবার মহসিন খানের শিকার রভম্যান পাওয়েল। মাত্র ১ রান করে মহসিনের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্যারিবিয়ান তারকা। ৪ উইকেট হারাল কলকাতা। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২০ : ০৫

    পাওয়ারপ্লেতে কলকাতা তুলল ৩১

    রভম্যান পাওয়েল ও ক্যামেরন গ্রিনের ভুল বোঝাবুঝি। আউট হতে হতে বেঁচে যান গ্রিন। পাওয়ারপ্লের শেষে কলকাতার রান ৩ উইকেটে ৩১। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ২০ : ০০

    বিতর্কিত সিদ্ধান্তে আউট রঘুবংশী

    পাঁচ ওভারের শেষে কলকাতার রান ৩ উইকেটে ২৭। রঘুবংশীকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের জন্য আউট দেওয়া হল। রিভিউ নেন ঋষভ পন্থ। তৃতীয় আম্পায়ার আউট দেন রঘুবংশীকে। তিনি মোটেও খুশি নন। কলকাতার রিজার্ভ বেঞ্চও বিতর্কিত সিদ্ধান্তে খুশি নয়। ধারাভাষ্যকাররা বলছেন, কলকাতার বিরুদ্ধে গেল এই সিদ্ধান্ত। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ৫১

    মহসিন আবার আঘাত হানলেন, এবার ফিরলেন রাহানে

    ফের আঘাত হানলেন লখনউয়ের মহসিন খান। এবার তাঁর শিকার রাহানে। তুলে মারতে গিয়ে সময়ের গন্ডগোলে ফিরলেন কেকেআর ক্যাপ্টেন। করলেন মাত্র ১০ রান। ১৬ রানে ২ উইকেট কেকেআরের। 

    May be an image of text

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ৪৭

    ৩ ওভারে নাইটদের রান ১৩, হারিয়েছে ১ উইকেট

    ৩ ওভারে কেকেআরের রান ১ উইকেটে ১৩ রান। ক্রিজে রাহানের সঙ্গে অঙ্গকৃষ। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ৪৪

    রাহনের সঙ্গে ক্রিজে রঘুবংশী

    রাহানের সঙ্গে ক্রিজে এলেন অঙ্গকৃষ রঘুবংশী। প্রথম বলেই সিঙ্গল নেন। অন্যদিকে রাহানে ছক্কা হাঁকান সামিকে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ৪২

    প্রথম উইকেট হারাল কেকেআর

    প্রথম উইকেট হারাল কেকেআর। মহসিন খানের ওভারের শেষ বলে সেইফার্ট ফিরলেন শূন্য রানে। ২ ওভারের শেষে কেকেআরের রান ৩। হারাল গুরুত্বপূর্ণ ব্যাটার সেইফার্টকে। 

    May be an image of text

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ৩৬

    প্রথম ওভারে ২ রান কেকেআরের

    সামির প্রথম ওভারে কেকেআর নিল ২ রান। তার মধ্যে এক রান ওয়াইড থেকে। আর শেষ বলে এক রান নেন রাহানে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ৩৪

    কলকাতার দুই ওপেনার রাহানে ও সেইফার্ট

    কলকাতার হয়ে ওপেন করতে নেমেছেন অজিঙ্ক রাহানে ও টিম সেইফার্ট। লখনউয়ের হয়ে প্রথম ওভার করছেন মহম্মদ সামি। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ২৫

    লখনউয়ে রান কম হয়েছে

    মাঠের দুই পাশের সীমানায় কিছুটা অসামঞ্জস্য রয়েছে। একদিকে যেখানে ৬৪ মিটার, অন্যদিকে তা ৬৯ মিটার। সোজা প্রায় ৭৩ মিটার। পিচে বল নীচু হয়ে আসার প্রবণতা থাকতে পারে। চলতি আইপিএলে লখনউয়ে কম রান হয়েছে। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ০৮

    কলকাতার প্রথম একাদশ কী?

    অজিঙ্ক রাহানে, টিম সেইফার্ট, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, রমনদীপ সিং, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ০৬

    লখনউয়ের প্রথম একাদশ কী?

    মিচেল মার্শ, আইডেন মার্করাম, ঋষভ পন্থ, আয়ূষ বাদোনি, নিকোলাস পুরান, মুকুল চৌধুরী, জর্জ লিন্ডে, দিগ্বেশ রাঠী, মহম্মদ সামি, প্রিন্স যাদব ও মহসিন খান। 

     
     
  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ০৪

    কলকাতার উপরে চাপ তৈরিই লক্ষ্য লখনউয়ের

    কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে জানালেন টস জিতলে তিনি প্রথমে ব্যাটিংই নিতেন। অন্যদিকে পন্থ বললেন, শুরুতেই তারা কলকাতার উপরে চাপ তৈরি করতে চান। 

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৯ : ০১

    টস জিতল লখনউ, ব্যাট করতে পাঠাল কলকাতাকে

    ঋষভ পন্থ টস জিতলেন। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। 

    May be an image of text

  • ২৬ এপ্রিল ২০২৬ ১৮ : ৫৫

    পাথিরানা কি খেলবেন?

    কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণ শক্তিশালী হয়েছে পাথিরানার অন্তর্ভুক্তিতে। আজ লখনউয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কার তারকা পেসারকে কিন্তু নাইটদের প্রথম একাদশে রাখা হয়নি।